মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন,'আকস্মিক এই ঘটনায় মর্মাহত। এটি অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তবে আমি প্রার্থনা করছি যাতে সকলেই জীবিত থাকেন।"
একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছু ক্ষণের মধ্যে লোকালয়ে ভেঙে পড়ে বিমানটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা।