শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি জনসভা, বিকেলে জনসংযোগের পর বরিবার আবার প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শিলিগুড়ির কাওয়াখালির মাঠে তাঁর জনসভা ৷ এর আগে শনিবার কালনার সভা থেকে বাংলার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন মহিলা ভোট কাছে টানার চেষ্টা দিয়ে ৷ বিকেলে কুশমুণ্ডির সভা পর্যন্ত সেই রেশ বজায় ছিল ৷ কখনও নারী নির্যাতনের কথা বললেন ৷ আবার কখনও বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের জীবনে কতটা বদল আসবে জানিয়ে দিলেন সেটাও ৷ দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির সভা থেকে কোনও নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও ১৩ ডিসেম্বর যুবভারতীতে হওয়া বিশৃ্ঙ্খলা নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রী মোদি ৷ বাংলায় তৃণমূলের আমলে সিন্ডিকেট রাজটাই উন্নয়নের মডেল হয়ে উঠেছে বলে দাবি করে প্রধানমন্ত্রী জানান, তৃণমূলের নেতা-মন্ত্রীরা ফুটবলটাকেও সিন্ডিকেট রাজের বিষয়বস্তুতে পরিণত করেছেন ৷ সেদিন যুবভারতীর লজ্জাজনক ঘটনা গোটী বিশ্ব দেখেছিল বলে দাবি প্রধানমন্ত্রীর ৷ তাঁর মতে, আর এটা তৃণমূলের মহা-জঙ্গলরাজের নমুনা ৷
“আপনারা সবাই মোদি“
প্রধানমন্ত্রী বলেন, “এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে ৷ আমার কাছে আপনারা সবাই মোদি ৷ এই প্রার্থীরাও সবাই মোদি ৷ বাংলার নারীদের নিরাপত্তার জন্য মোদিকে সুযোগ দিন ৷ আইনের শাসন প্রতিষ্ঠা করতে মোদিকে সুযোগ দিন ৷ ভয়ের আবহ শেষ করে ভরসার পরিবেশ তৈরি করতে মোদিকে সুযোগ দিন ৷”
রিচার প্রশংসায় মোদি
শিলিগুড়ির সভা থেকে মান্তু ঘোষ এবং রিচা ঘোষের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, “রিচা বিরাট বড়বড় 6 মারেন ৷ আমি তাঁর সঙ্গে দেখা করেছিলাম ৷ তাঁর আত্মবিশ্বাস আমায় মুগ্ধ করেছে ৷ বিজেপি বাংলার প্রতিটি মেয়ের মধ্যে এই আত্মবিশ্বাস দেখতে চায় ৷”
আরও পড়ুনঃ ভারত কি তবে সুপারপাওয়ার? নাকি, ইসরায়েলি বিশ্লেষকের মতে ভারত তার চেয়েও বড় কিছু
শিলিগুড়ির নিরাপত্তা নিয়ে
সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “শিলিগুড়ি দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ৷ দেশে একটা টুকরে টুকরে গ্যাং আছে ৷ তারা শিলিগুড়ি আর উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করতে চায় ৷ তৃণমূল তাদের সংসদে পাঠায় ৷ এটাই ওদের আসল চেহারা ৷”
তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী দল :মোদি
প্রধানমন্ত্রী বলেন, “মাদ্রাসার জন্য এই সরকার 6 হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে ৷ কিন্তু এত বড় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেয় না ৷ তৃণমূল উত্তরবঙ্গ বিরোধী দল আদিবাসী বিরোধী দল এবং চা-বাগান বিরোধী দল ৷ ওরা শুধু একটি বিশেষ ভোট ব্যাঙ্কের স্বার্থ রক্ষা করতে চায় ৷ আর তাই এবার বাংলায় পরিবর্তন নিশ্চিত ৷”
বাংলার সঙ্গে অন্যায় করেছে তৃণমূল, দাবি মোদির
প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূল উন্নয়নের কোনও কাজ করেনি ৷ শুধু অন্য়ায় করেছে ৷ তৃণমূলের সব অন্য়ায় আপনাদের কাছে আমি তুলে ধরব ৷”
সকাল থেকেই ভিড়
প্রধানমন্ত্রীর সভা শুরুর বেশ কয়েক ঘণ্টা আগে থেকে কাওয়াখালির মাঠে ভিড় জমতে শুরু করেছে ৷ শিলিগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে নেতা-নেত্রীরা ময়দানে এসে পৌঁছেছেন ৷
টুকরে টুকরে গ্যাং’
দেশে একটি ‘টুকরে টুকরে গ্যাং’ রয়েছে, যারা শিলিগুড়ি করিডর কাটার হুমকি দিয়েছিল এবং উত্তর-পূর্ব ভারতকে দেশ থেকে আলাদা করতে চেয়েছিল। এটাই ওদের আসল চেহারা। এই ধরনের শক্তিকেই তৃণমূল রাস্তায় থেকে সংসদ পর্যন্ত সমর্থন করে: মোদী
‘কাজে বাধা দিচ্ছে তৃণমূল’
আপনাদের প্রধান সেবক হিসেবে বাংলার উন্নয়নের জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু তৃণমূল কেন্দ্রের কাজেই বাধা দিচ্ছে। ক্ষমতায় এলে উত্তরবঙ্গে ক্যানসার হাসপাতাল, ফ্যাশন ইনস্টিটিউট, আইআইটি তৈরি হবে: মোদী
‘বন্যার সময়ে উৎসবে ছিল তৃণমূল’
উত্তরবঙ্গের উন্নয়নে মন দেয়নি তৃণমূল। সেখানে যখন বন্যা হচ্ছিল তখন কলকাতায় উৎসব চলছিল। তৃণমূলের সরকার আনন্দে মেতে ছিল: মোদী
‘মাদ্রাসার জন্য ৬ হাজার কোটি…’
তৃণমূলের নির্মম সরকার মাদ্রাসার জন্য ৬ হাজার কোটির বাজেট বরাদ্দ করেছে। কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তেমন কিছুই করেনি। এরা আসলে নিজেদের ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে ব্যস্ত: মোদী
‘উন্নয়ন নয়, কুকীর্তি করেছে’
একটা সরকারের কাজ বুঝে নেওয়ার জন্য ১৫ বছর যথেষ্ট। বাংলায় তৃণমূল এই বছরে কোনও কাজ তো করেইনি, শুধু কুকীর্তি করে গেছে। বাংলা ধ্বংস করে দিয়েছে এই দল: মোদী
‘আপনাদের জন্য বাঁচব…’
আপনারা যে ভালবাসা আমাকে দিয়েছেন তা আমি চিরদিন মনে রাখব। কথা দিচ্ছি, এই ভালবাসা পেয়ে আমি বাঁচলে আপনাদের জন্য বাঁচব, লড়াই আপনাদের জন্য করে যাব: মোদী



