spot_img
Thursday, 12 February, 2026
12 February
spot_img
HomeকলকাতাDilip Ghosh Marriage: হ্যাঁ, কাল আমাদের বিয়ে, দিলীপের সঙ্গে প্রেম সম্পর্ক নিয়ে...

Dilip Ghosh Marriage: হ্যাঁ, কাল আমাদের বিয়ে, দিলীপের সঙ্গে প্রেম সম্পর্ক নিয়ে বঙ্গবার্তার এক্সক্লুসিভ রিঙ্কু

বঙ্গবার্তা তাঁর সঙ্গে যোগাযোগ করলে রিঙ্কু বলেন, “হ্যাঁ ঠিকই শুনেছেন। কাল আমাদের বিয়ে।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বৃহস্পতিবার সন্ধেয় কাল বৈশাখী হয়েছে কলকাতায়। ঝম ঝম করে বৃষ্টিও হয়েছে শহরে। সেই দুর্যোগের মধ্যেই ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে একটি খবর। যাতে শোরগোল পড়ে গেছে বাংলা জুড়ে। তা হল, একদা সঙ্ঘ পরিবারের প্রচারক, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিয়ে করছেন। শুক্রবার সন্ধেয় চার হাত এক হবে। পাত্রী হলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার ।

এই খবর ছড়িয়ে পড়তেই দেখা যায় দিলীপ ঘোষের ফোন ভয়েস মেলে ডাইভার্ট করা। কিন্তু রিঙ্কু মজুমদার তেমন নন। বঙ্গবার্তা তাঁর সঙ্গে যোগাযোগ করলে রিঙ্কু বলেন, “হ্যাঁ ঠিকই শুনেছেন। কাল আমাদের বিয়ে।”

দিলীপ ঘোষের বিয়ের খবরটা সবার আগে হাটের মাঝে এনে ফেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সমাজ মাধ্যমে এ ব্যাপারে পোস্ট করে দেন কুণাল। সে প্রসঙ্গ তুলতেই রিঙ্কু বলেন, “আমি দেখছি তো তাই, আপনারা আর বাকি অনেক সংবাদমাধ্যমে ইতিমধ্যেই দেখাতে শুরু করেছে বিয়ের খবর। আমি নতুন করে আর এই বিষয়ে কীই বা বলব, সেটাই বুঝতে পারছি না”।

আরও পড়ুন: ভেজা শরীর বাড়িয়ে দেয় যৌন উত্তেজনা, কেন বৃষ্টির সন্ধ্যায় বাড়ে সঙ্গীর প্রতি আকর্ষণ?

কীভাবে এই সম্পর্কের শুরু? বঙ্গবার্তাকে রিঙ্কু বলেন, “দিলীপের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে ইকো পার্কে। একুশের নির্বাচনের ঠিক আগে আগে। তখন আমার রাজনীতি কেরিয়ার একদম আমার মন মতোই চলছিল। তার পর..”।

তার পর থেকে কয়েক বার দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে গিয়েছেন রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষের মা তখন গ্রামের বাড়ি থেকে এসে নিউটাউনে ওই বাড়িতেই থাকতেন। রিঙ্কুকে পছন্দ হয়ে যায় দিলীপ ঘোষের বৃদ্ধা মা পুষ্পলতা ঘোষের।

আরও পড়ুন: দিলীপ ঘোষের বিয়ে! টুইট করে দাবি করলেন কুণাল ঘোষ, পাত্রীর নামও বলে দিলেন ‘বঙ্গবার্তা’কে

দিলীপকে নাড়ু বলে ডাকেন তাঁর মা। তিনি জেদ ধরেন, নাড়ু ভোটে হেরে গেছে। এখন কাজের চাপ নেই। বেচারা একা পড়ে গেছে। এবার বিয়েটা করে নিক। নইলে কে দেখবে ওকে!
শেষমেশ নাকি মায়ের পীড়াপীড়িতে বিয়েতে রাজি হয়েছেন দিলীপ ঘোষ। এদিন দ্য ওয়ালকে রিঙ্কু বলেন, অনেকে একটা ভুল কথা বলছেন। দিলীপ আর আমার চার হাত এক হবে ঠিকই। তবে আমি ওঁর হাত ধরে বিজেপিতে আসিনি। আমি বিজেপিতে এসেছি ২০১৩ সালে।

এই মুহূর্তে

আরও পড়ুন