Wednesday, 25 March, 2026
25 March
Homeদক্ষিণবঙ্গTrain Cancellation List: শনিবার এবং অর্থাৎ রবিবার বাতিল থাকবে একাধিক ট্রেন 

Train Cancellation List: শনিবার এবং অর্থাৎ রবিবার বাতিল থাকবে একাধিক ট্রেন 

রেলের কাজের জন্য সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রেলের কাজের জন্য সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সীতারামপুর-বরাচক শাখায় অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা চালু করার কাজ চলবে।

আরও পড়ুনঃ ৫ ও ৬ ফেব্রুয়ারি NOTAM জারি; আকাশসীমায় বেসামরিক বিমান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ 

সেজন্য প্রি-নন ইন্টারলকিং এবং নন-ইন্টারলকিংয়ের কাজ করতে হবে। আর সেই পরিস্থিতিতে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) এবং ১ ফেব্রুয়ারি (রবিবার) একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হল। ওই দু’দিন মিলিয়ে মোট আটটি ট্রেন বাতিল থাকবে। দুটি ট্রেন বাতিল থাকবে শনিবার। আটটি ট্রেন রবিবার বাতিল করে দেওয়া হয়েছে। তাছাড়াও দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দিয়েছে পূর্ব রেল। দুটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হবেও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

শনিবার বাতিল ট্রেনগুলি হল:

৬৩৫৫৫ বর্ধমান-বরকাকানা মেমু

৬৩৫৫৬ বরকাকানা–আসানসোল মেমু

রবিবার বাতিল ট্রেন

১ ফেব্রুয়ারি বাতিল ট্রেনগুলো:

৬৩৫৫৫ বর্ধমান-বরকাকানা মেমু

৬৩৫৫৬ বরকাকানা–আসানসোল মেমু

১৩৫০৩ বর্ধমান-হাতিয়া এক্সপ্রেস

১৩৫০৪ হাতিয়া-বর্ধমান এক্সপ্রেস

১৩৫৪৫ আসানসোল-গয়া এক্সপ্রেস

১৩৫৪৬ গয়া-আসানসোল এক্সপ্রেস

৬৩৫৪১ আসানসোল-গোমো প্যাসেঞ্জার

৬৩৫৪২ গোমো-আসানসোল প্যাসেঞ্জার

আরও পড়ুনঃ ভয়ঙ্কর ঘটনা বঙ্গে! কোচবিহারের শীতলকুচি লালবাজার এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

যাত্রাপথ সংক্ষিপ্ত ট্রেন

৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান–ঝাঝা–বর্ধমান মেমু ট্রেন কেবল আসানসোল পর্যন্ত চলবে। সেখান থেকে পুনরায় যাত্রা শুরু হবে।

নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন

১২৩৫৪ লালকুয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩১ জানুয়ারি ৩০ মিনিট নিয়ন্ত্রণ

১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস: ১ ফেব্রুয়ারি ১০ মিনিট নিয়ন্ত্রণ

এই মুহূর্তে

আরও পড়ুন