Saturday, 28 March, 2026
28 March
Homeউত্তরবঙ্গDhupguri: হায়রে! তৃণমূলের জমানায় আগুন লাগানোর দৃশ্যও ধরা পড়লো! ধূপগুড়ি সুপার মার্কেটে...

Dhupguri: হায়রে! তৃণমূলের জমানায় আগুন লাগানোর দৃশ্যও ধরা পড়লো! ধূপগুড়ি সুপার মার্কেটে অগ্নিকাণ্ড নাশকতা

ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতারই অংশ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতারই অংশ—এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর। সোমবার ওই ফুটেজ সামনে আসতেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ এগিয়ে বাংলা! ‘গুটখার খরচ এবার দিদি দেবেন’, জানিয়ে দিলেন জলপাইগুড়ির দিদির দলের নেতা বিশ্বজিৎ সেন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক ঠান্ডা মাথায় বাজারের একাধিক জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

প্রসঙ্গত, গত রবিবার গভীর রাতে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে পরপর তিনটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় ১৫টি অস্থায়ী দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঘটনার পর থেকেই ব্যবসায়ীরা দাবি করছিলেন, একই সময়ে তিনটি জায়গায় আগুন লাগা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। প্রথম থেকেই নাশকতার আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা।

সোমবার সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। বাজার চত্বরের একটি ওষুধের দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, রবিবার রাত আনুমানিক ১১টা ২৫ মিনিট নাগাদ এক যুবক মুখ ঢেকে বাজারে প্রবেশ করে। এরপর সে পরপর দু’টি জায়গায় আগুন ধরিয়ে দেয়। ব্যবসায়ীদের অনুমান, ওই একই ব্যক্তি তৃতীয় স্থানেও অগ্নিসংযোগ করে থাকতে পারে।

আরও পড়ুনঃ আবারও স্পষ্ট সেটিং তত্ব তৃণমূল-বিজেপির! স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থায় থাকছে না ঘাশফুল, অজুহাত কি এবারের?

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নিরাপত্তার ঘাটতি ও পরিকল্পিত নাশকতা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের প্রশ্ন, রাতের অন্ধকারে কীভাবে বাজারের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে এই দুষ্কৃতী এমন ভয়াবহ কাণ্ড ঘটাতে পারল?

ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। মুখ ঢাকা থাকায় তদন্তে কিছুটা সময় লাগলেও খুব শিগগিরই ঘটনার পর্দাফাঁস হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি।

এই মুহূর্তে

আরও পড়ুন