Wednesday, 19 August, 2026
19 August
Homeদক্ষিণবঙ্গPaschim Medinipur: পুলিশ-জনতার সংঘর্ষ! মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতির অভিযোগ

Paschim Medinipur: পুলিশ-জনতার সংঘর্ষ! মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতির অভিযোগ

রোগীর মৃত্যুর পর তার পরিবার হাসপাতালের নতুন বিল্ডিং এর সামনে বিক্ষোভ শুরু করে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠলো।

আরও পড়ুনঃ “ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু রাখার দাবিতে ম্যানচেস্টারের স্থানীয় কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভা

বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ইন্দিরা পল্লী এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী অজান্তেই ইদুর মারার বিষ খেয়ে ফেলে। দ্রুত তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে অভিযোগ অনুযায়ী, হাসপাতালে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এর ফলে শুক্রবার বিকেল নাগাদ রোগী মারা যায়।

রোগীর মৃত্যুর পর তার পরিবার হাসপাতালের নতুন বিল্ডিং এর সামনে বিক্ষোভ শুরু করে। তারা দাবি করেন, যদি সময়মতো সঠিক চিকিৎসা করা হতো, তাহলে হয়তো তাদের সন্তানকে বাঁচানো যেত। বিক্ষোভকারীরা হাসপাতালের প্রশাসনকে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়িত্ব নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর কাণ্ড কলকাতা বিমানবন্দরে! তীব্র আতঙ্ক IndiGo বিমানে

হাসপাতালের সুপার ডা: ইন্দ্রনীল সেন জানান, বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও প্রশাসনের এই বক্তব্যে রোগীর পরিবার সন্তুষ্ট নয়। তারা মনে করেন, বারবার সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে এ ধরনের অভিযোগ উঠছে।

এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠে, কেনো সরকারি হাসপাতালের ডাক্তার ও নার্সরা রোগীর চিকিৎসা করাতে দেরি করছেন? সাধারণ মানুষের অভিযোগ, হাসপাতালে রোগীর সংখ্যা বেশি থাকলেও সঠিক চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো নেই। মেদিনীপুর মেডিকেল কলেজের মতো একটি বড় হাসপাতালে এরকম ঘটনা বারবার হওয়া উদ্বেগজনক।

এই মুহূর্তে

আরও পড়ুন