Thursday, 16 April, 2026
16 April
HomeদেশAI Smart Fan: পাখার গতি বদলে দেবে AI! দিন শেষ রেগুলেটরের

AI Smart Fan: পাখার গতি বদলে দেবে AI! দিন শেষ রেগুলেটরের

এক আশ্চর্য আবিষ্কার করেছেন বেঙ্গালুরুর এক প্রযুক্তি কর্মী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শীত বিদায় নিচ্ছে, আসছে বসন্ত। এরকম সময়ে পাখার গতি কী থাকবে সেটা ঠিক করাই মুশকিল। হয়তো পাখার গতি বাড়িয়ে দিলেন। কিন্তু ভোররাতে এমন শীত করতে শুরু করল, উঠে পাখার গতি একেবারে কমিয়ে দেওয়া হল। এবার আর চিন্তা নেই।

আরও পড়ুনঃ ‘এ হৃদয় দপ্তর বদলায় না’! ‘প্রতীক’ উরের ‘প্রতীক’ বদলালেও স্বচ্ছ ভাবমূর্তি, অসামান্য ব্যক্তিত্ব ধ্রুবতারা সোমনাথের রাজনৈতিক হৃদয় দপ্তর বদলাইনি

কৃত্রিম বুদ্ধিমত্তা ঘুমের সময় আপনার শরীরী ভঙ্গি দেখেই পাখার গতি বাড়িয়ে বা কমিয়ে দেবে! এমনই এক আশ্চর্য আবিষ্কার করেছেন বেঙ্গালুরুর এক প্রযুক্তি কর্মী।

আবিষ্কারকের নাম পঙ্কজ। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন ‘ভোর তিনটেয় উঠে পাখার স্পিড কমাতে কমাতে ক্লান্ত হয়ে পড়ছি।’ তাঁর দাবি, এরপরই তাঁর মাথায় আসে আইডিয়া। তিনি তাঁর সিস্টেমকেই দায়িত্ব দেন পুরো বিষয়টি ‘মনিটর’ করতে। যাতে সেটি তাঁর ঘুমন্ত শরীরের ভঙ্গিমা দেখে বুঝে নেয় তাঁর শীত করছে না গরম লাগছে। তারপর সেই বুঝে পাখার গতি বাড়িয়ে বা কমিয়ে দেবে।

আরও পড়ুনঃ হতাশ হতে হবে পর্যটকদের! এবারও দোল বন্ধ এই স্থানে

পঙ্কজ জানিয়েছেন, যদি তাঁর হাত-পা কম্বলের বাইরে বেরিয়ে থাকে তাহলে এআই বুঝে নেবে গরম লাগছে। সেক্ষেত্রে সেটি পাখা চালিয়ে দেবে। আবার হাত-পা মুড়ে শুলে বন্ধ করে দেবে পাখা। কেননা সে বুঝে যাবে পঙ্কজের তখন ঠান্ডা লাগছে। তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন, সিস্টেমটি তাঁর রাস্পবেরি পাই হোম সার্ভারে একটি মিডিয়াপাইপ পোজ ভিশন মডেল চালায়। যা রিয়েল টাইমে তাঁর ঘুমন্ত অবস্থান সনাক্ত করে এবং ফ্যানটি সক্রিয় বা নিষ্ক্রিয় করার জন্য কমান্ড পাঠায়। পঙ্কজ লিখছেন, ‘এটাই প্রকৃত স্মার্ট হোম।’

প্রসঙ্গত যুগটা এআইয়ের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে প্রযুক্তি! বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বের তাবড় সংস্থাগুলি এআই’তে বিপুল অঙ্কের বিনিয়োগ করছে। যত সময় যাচ্ছে, তত দ্রুত দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার ঘুমের সময় পাখার গতি নির্ধারণ, বন্ধ-খোলার মতো কাজেও সে সঙ্গ দেবে!

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন