spot_img
Sunday, 15 March, 2026
15 March
spot_img
Homeআবহাওয়াWeather: উত্তরে দুর্যোগ অব্যাহত, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণেও

Weather: উত্তরে দুর্যোগ অব্যাহত, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণেও

আজ দিনের বেলা আংশিক মেঘলা আকাশ থাকবে । বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রবিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি হবে। শুধু তাই নয়, একাধিক জেলায় ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। রবিবার এবং সোমবার কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। এমনকী কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ তো ঘণ্টায় ৭০ কিমিতে পৌঁছে যাবে।

আরও পড়ুনঃ লাউয়ের তিলমোহিনী! তিলবাটা দিয়ে এভাবে আজ রাঁধুন ‘সাধের লাউ’

উত্তরবঙ্গের কোন জেলায় কবে কবে ঝড়বৃষ্টি হবে?

১) রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের বাকি তিনটি জেলার (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। সেজন্য ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২) সোমবার উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে প্রতিটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ঝড়ের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বাকি তিনটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে।

৪) বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

৫) বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

৬) শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুনঃ আফগানিস্তানের উপর হামলা পাক বায়ুসেনার, পাল্টা হামলার হুঁশিয়ারি আফগানিস্তানের

দক্ষিণবঙ্গের কোন জেলায় কবে ঝড়-বৃষ্টি হবে?

১) রবিবার দক্ষিণবঙ্গের চারটি জেলার (পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই চারটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বাকি ১১টি জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া) ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং হুগলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৭০ কিমিতে পৌঁছে যেতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমির মতো। ওই জেলাগুলিতে হলুুদ সতর্কতা জারি করা হয়েছে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির একটি বা দুটি অংশে। ঝড়ের জন্য সেদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

৪) বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

৬) শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন