spot_img
Friday, 20 March, 2026
20 March
HomeদেশEid Ul Fitr: আগামীকাল শনিবার ইদ; ঘোষণা করল নাখোদা মসজিদ

Eid Ul Fitr: আগামীকাল শনিবার ইদ; ঘোষণা করল নাখোদা মসজিদ

নাখোদা মসজিদ সূত্রে খবর, ইদের চাঁদ দেখার জন্য তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে থাকতে হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পবিত্র রমজান মাসের শেষে পালিত হতে চলেছে ইদ-উল-ফিতর। রমজান মাসের শেষে ইসলাম ধর্মের এই পবিত্র উৎসব পালিত হয়। গোটা বিশ্ব জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা অপেক্ষা করে রয়েছেন খুশির ইদ পালন করার জন্য। কিন্তু রাজ্যে কবে পালিত হবে ইদ?

আরও পড়ুনঃ চৈত্র মাসের নবরাত্রিতে মাতা বৈষ্ণব দেবীর মাহাত্ম্য কথা

উল্লেখ্য, ইসলাম ধর্মে সাওয়াল মাসের প্রথম দিনটিকে পবিত্র বলে মানা হয়। ওইদিনই পালিত হয় ইদ। তার। তার আগে এক মাস ধরে চলে রমজান। সাধারণত ২৯ বা ৩০ দিনে হয় রমজান মাস। তবে ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান মাস কবে শেষ হবে তা নির্ভর করে চাঁদ দেখার উপর। চাঁদ দেখা গেলেই ঘোষণা করা হয় ইদ।

নাখোদা মসজিদের তরফে ঘোষণা করা হয়েছে, এদিন চাঁদ দেখা না যাওয়ায় ২১ মার্চ, শনিবার পালিত হবে ইদ। নাখোদা মসজিদ সূত্রে খবর, ইদের চাঁদ দেখার জন্য তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে থাকতে হবে। রমজান মাসের এবার ৩০ দিন হচ্ছে।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় হিরণ-অর্জুন চমক বিজেপির

প্রসঙ্গত, ভৌগোলিক কারণবশত ভারত সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে সৌদি আরবের একদিন পর পালিত হয় ইদ। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আগে চাঁদ দেখা যায়, তারপর পূর্বদিকের দেশগুলিতে তা পরের দিন দেখা যায়।

উল্লেখ্য, এবছর রমজান মাস ৩০ দিনের। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে রমজান। আগামী ২১ মার্চ পালিত হবে ইদ উল ফিতর। অর্থাৎ এ রাজ্যে ইদের জন্য সরকারি ছুটি শনিবার।

এই মুহূর্তে

আরও পড়ুন