Sunday, 22 March, 2026
22 March
HomeদেশFlight Fare: বড় ঘোষণা কেন্দ্রের; ১ এপ্রিল থেকে বাড়ছে ফ্লাইট ভাড়া!

Flight Fare: বড় ঘোষণা কেন্দ্রের; ১ এপ্রিল থেকে বাড়ছে ফ্লাইট ভাড়া!

বিশ্ব জ্বালানি সরবরাহে বড়সড় ব্যাঘাত হলেও ভারত পরিস্থিতি সফলভাবে সামাল দিচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছে ইন্ডিগো, এবার প্রভাব পড়তে পারে ভারতের বিমান পরিষেবায় অর্থাৎ দাম বাড়াতে পারে সমস্ত সংস্থা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু জানালেন, আগামী ১ এপ্রিল থেকে পরিবর্তিত দাম চোখে পড়ার সম্ভাবনা রয়েছে।

বিশাখাপত্তনমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) দাম প্রতি মাসের প্রথম দিনে নির্ধারিত হয়। তাই এর প্রভাব ১ এপ্রিল থেকেই দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ বাড়ল প্ল্যাটফর্ম ফি! খাবার অর্ডার করা আরও ব্যয়বহুল

আঞ্চলিক উত্তেজনার মাঝেও যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। মন্ত্রীর কথায়, এই পরিস্থিতি সামলাতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক যৌথভাবে কাজ করছে। এয়ারলাইন সংস্থাগুলির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

“আমরা চাই নিরাপদ অপারেশন বজায় থাকুক, বিশেষ করে মধ্যপ্রাচ্য–সহ অন্যান্য অঞ্চলে। যাত্রী বা পরিষেবার উপর যেন এর নেতিবাচক প্রভাব না পড়ে, সেটাই আমাদের লক্ষ্য,” বলেন নাইডু।

এদিকে চলতি পরিস্থিতির মধ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শনিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, ২৩ মার্চ থেকে দেশের অভ্যন্তরীণ উড়ানের ভাড়ার উপর আর কোনও অস্থায়ী সর্বোচ্চ সীমা থাকবে না। গত বছরের ডিসেম্বর মাসে ইন্ডিগোর  উড়ান বিপর্যয়ের পর এই সীমা চালু করা হয়েছিল।

২০২৫ সালের ডিসেম্বরের সেই বিপর্যয়ে ইন্ডিগো–র একাধিক উড়ান ব্যাহত হয়। সেই সময় ভাড়া হুহু করে বেড়ে যাওয়ার আশঙ্কায় সরকার এই নিয়ন্ত্রণ জারি করে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, তাই সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল। ফলে এখন থেকে এয়ারলাইন সংস্থাগুলি নিজেদের মতো করে ভাড়া নির্ধারণ করতে পারবে।

পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আন্তর্জাতিক রুটে ইতিমধ্যেই সমস্যার মুখে পড়ছে বিমান সংস্থাগুলি। এদিকে জ্বালানির বাড়তি খরচ সামলাতে ভাড়া বাড়ানোর পথে হাঁটছে বিমান সংস্থাগুলিও। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ধাপে ধাপে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানো হবে। অন্যদিকে, আকাসা এয়ার ১৫ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে নতুন ফুয়েল সারচার্জ চালু করেছে।

আরও পড়ুনঃ ৫ বছরেও কাটবে না LPG বিভ্রাট! আগুনে বিধ্বস্ত কাতার

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। বিশেষ করে হরমুজ প্রণালী মতো গুরুত্বপূর্ণ রুট দিয়ে তেল ও গ্যাস পরিবহণে সমস্যা তৈরি হয়েছে।

তবে জ্বালানি সরবরাহ নিয়ে আশ্বস্ত করেছে কেন্দ্র। ১২ মার্চ লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বিশ্ব জ্বালানি সরবরাহে বড়সড় ব্যাঘাত হলেও ভারত পরিস্থিতি সফলভাবে সামাল দিচ্ছে।

তিনি আরও বলেন, ‘দেশে গ্যাস উৎপাদন ও সরবরাহ যথেষ্ট রয়েছে। দীর্ঘমেয়াদি সংঘাত হলেও বিদ্যুৎ উৎপাদনে কোনও সমস্যা হবে না। পাশাপাশি পেট্রল, ডিজেল, কেরোসিন, এটিএফ–সহ সমস্ত জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। দেশের রিফাইনারিগুলি  উচ্চ ক্ষমতায়, অনেক ক্ষেত্রে ১০০ শতাংশেরও বেশি সক্ষমতায় কাজ করছে।’

এই মুহূর্তে

আরও পড়ুন