Thursday, 26 March, 2026
26 March
Homeউত্তরবঙ্গJalpaiguri: আরও বিপাকে "মা-মাটি-মানুষের" তৃণমূলের স্বপ্না, ভুল স্বীকার না-করায় আদালতের নির্দেশ অমান্যের...

Jalpaiguri: আরও বিপাকে “মা-মাটি-মানুষের” তৃণমূলের স্বপ্না, ভুল স্বীকার না-করায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

এবার আদালতের নির্দেশ না মানায় বিপাকে স্বপ্না বর্মন। প্রার্থী পদ নিয়ে জটিলতা আরও বেড়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আরও বিপাকে জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন৷ বুধবার তাঁকে হাইকোর্ট রেলের কাছে ক্ষমা চেয়ে ইমেল পাঠাতে বলেছিল৷ কিন্তু সেই নির্দেশ মেনে তিনি কাজ করেননি বলে অভিযোগ৷ বৃহস্পতিবার বিষয়টি রেলের তরফে বিচারপতির কাছে জানানো হয়৷ তার পর ক্ষমা চেয়ে রেলকে চিঠি দেওয়ার জন্য ফের স্বপ্না বর্মনকে নির্দেশ দেয় আদালত৷ তার পর এদিনই আলিপুরদুয়ার ছোটেন তিনি৷

অ্যাথলিট হিসেবে স্বপ্না বর্মন ২০১৮ সালের এশিয়াডে সোনা জেতেন৷ এছাড়া জাতীয় ও আন্তর্জাতিকস্তরে তাঁর একাধিক সাফল্য আছে৷ তিনি অর্জুন পুরস্কারও পেয়েছেন৷ 2020 সালে তিনি রেলে চাকরি পান৷ অভিযোগ, সেই চাকরি থেকে ইস্তফা না-দিয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷

আরও পড়ুনঃ Tmc জামানায় চরম পর্যায়ে বঙ্গে সিন্ডিকেট রাজ! ভোটের আগে বাঘাযতীনে শ্যুটআউট

কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়া যায় না৷ এই নিয়ম ভাঙায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তদন্ত শুরু করে রেল৷ এই প্রক্রিয়া শুরু হওয়ার পর রেলের চাকরি ছাড়ার আবেদন করেন স্বপ্না৷ কিন্তু রেল তাঁকে অব্যাহতি দেয়নি৷ এর পরই তিনি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন৷

গতকাল, বুধবার সেই মামলার শুনানি হয় বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে৷ বিচারপতি স্বপ্নাকে রেলের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাতে বলে৷ গতকাল বিকেল পাঁচটার মধ্যেই ওই চিঠি পাঠানোর কথা ছিল৷ তিনি তা পাঠানও৷ অভিযোগ, তিনি ক্ষমা চাননি৷ এই বিষয়টি বৃহস্পতিবার আবার আদালতের সামনে তুলে ধরে রেল৷

রেলের পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার বলেন, স্বপ্না বর্মন আদালতের নির্দেশ মেনে কাজ করেননি। গতকাল আদালত নির্দেশ দিয়েছিলেন স্বপ্নাকে রেলের কাছে ভুল স্বীকার করতে হবে। কিন্তু স্বপ্না বর্মন রেল দফতরকে যে চিঠি দিয়েছেন, সেখানে তিনি তার ভুল স্বীকার করেননি। তাই আজ ফের বিচারপতির সামনে বিষয়টি জানানো হল।

আরও পড়ুনঃ জিন, ভডকা, হুইস্কি জলে নামার আগে ৩ রকম মদ্যপান করেছিলেন জুবিন!

সুদীপ্ত মজুমদার আরও বলেন, ‘‘বিচারপতি নির্দেশ দিয়েছেন স্বপ্নাকে আদালতের নির্দেশ মেনেই রেলকে চিঠি দিতে হবে। স্বপ্না আগে রেলকে নতুন করে চিঠি দিক। এরপর রেল শুক্রবার চিন্তাভাবনা করবে, তারা কী করবে। আদেশে বলা ছিল স্বপ্না যদি চাকরি থেকে অব্যাহতি চান এবং রেলের কাছ থেকে তিনি যা টাকা পয়সা পেয়েছেন, তা তিনি ফিরিয়ে দিতে রাজি থাকেন, তাহলে রেল তাঁকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে।’’

তিনি জানান, স্বপ্না চাকরিরত অবস্থায় একটা দলে যোগ দিয়েছিল। তাই স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত চলছে। স্বপ্নাকে সেই তদন্তের মুখোমুখি হতে হবে৷ না হলে ভুল স্বীকার করে নিতে হবে। এরপরেই রেল সেই অভিযোগের বিষয়টি শেষ করবে। ভুল স্বীকার না করলে চাকরি থেকে অব্যাহতি পাবেন না স্বপ্না৷

ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার বলেন, ‘‘উনি অক্টোবর মাস থেকে ছুটিতে ছিলেন। এই ক’মাস তিনি যে বেতন নিয়েছিলেন সেই টাকাও তাঁকে ফিরিয়ে দিতে হবে। আগে ভুল স্বীকার করুক। তারপর রেল হিসেব করে দেখবে কত টাকা স্বপ্নার কাছে রেল পাবে। স্বপ্না রেলের কাছ থেকে কোনোরকম বেনিফিট পাবে না। আর রেলের কাছে কিছুই চাইতে পারবে না।’’ মামলাটি আবার শুক্রবার শুনবেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।

আদালতের নির্দেশ জানার পরই আইনজীবীকে নিয়ে আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের দফতেরে যান স্বপ্না বর্মন। তবে সেখানে তিনি ক্ষমা চেয়ে বা ভুল স্বীকার করে কোনও চিঠি দিয়েছেন কি না, সেই বিষয়টি জানা যায়নি৷ এদিকে স্বপ্না বর্মনের আইনজীবী নিলয় চক্রবর্তী বলেন, ‘‘আদালতের নির্দেশ মেনেই আমরা কাজ করছি। স্বপ্না বর্মনকে নিয়ে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন অফিসে যাচ্ছি আবেদন জমা করতে।’’

এই মুহূর্তে

আরও পড়ুন