ভোটের আঁচে তেতেপুড়ে যাচ্ছে বাংলা। কিন্তু প্রকৃতি রয়েছে অন্য মেজাজে। চৈত্র মাস পড়লেও গরমের নামমাত্র নেই। এরই মধ্যে আরও বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ফের পশ্চিমী আসছে। শুক্রবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি বাদলার জোরাল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ উচ্ছাস, দেদার বাজি; শ্রীরূপা প্রার্থী না হাওয়ায় আনন্দ মালদায়
আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামিকার দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর হলুদ সতর্কতা। পশ্চিমাঞ্চলের ৫ জেলায় কমলা সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আভাস রয়েছে কলকাতাতেও। ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জন্য।ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আজও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ ভারতের থেকে সাহায্য পেয়েও পাক চাপে ইউ-টার্ন ইরানের
- আজ বৃহস্পতিবার বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
- শুক্রবার বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- কলকাতা সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
- শনিবার ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।



