Friday, 27 March, 2026
27 March
Homeউত্তরবঙ্গPhysical Assault: 'ওরা TMC-র লোক' ঘরে স্ত্রী একা হতেই অভিযোগ

Physical Assault: ‘ওরা TMC-র লোক’ ঘরে স্ত্রী একা হতেই অভিযোগ

নির্যাতিতাকে পুলিশের কাছে নিয়ে যান জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোট-মুখী বাংলায় ভয়াবহ ঘটনা। স্বামীকে পুলিশে তুলে নিয়ে যাওয়ার পর এক গৃহবধূকে গণধর্ষণ! খোদ প্রতিবেশীদের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানা এলাকার ঘটনা। ঘটনাটি সামনে আসতেই বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি পোস্ট করেন। অন্যদিকে, নির্যাতিতাকে পুলিশের কাছে নিয়ে যান জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

আরও পড়ুনঃ জারি সতর্কতা, গতকাল দমদমে খেলা দেখিয়েছে; কালবৈশাখীর ইনিংস শুরু! আজ শুক্রবার থেকে প্রবল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে

পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিরামপুর থানার অন্তর্গত ওই মহিলা নতুন ঘর করেছেন সম্প্রতি। অভিযোগ, সেই বাড়ি নির্মাণ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। প্রতিবেশীদের দাবি, তাঁদের জমির উপরেই বেআইনিভাবে বাড়ি তৈরি করা হচ্ছে। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল এলাকায়।

গত বুধবার রাতে প্রতিবেশীরা থানায় অভিযোগ জানানোর পর পুলিশ ওই মহিলার স্বামীকে আটক করে নিয়ে যায়। এরপরই অভিযুক্তরা ওই মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তরা শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। যদিও পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুনঃ যুদ্ধের আঁচে শঙ্কার মেঘ দেশের স্বাস্থ্য পরিষেবাতেও!

এদিকে বুধবার রাতের ঘটনা হলেও বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটেছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। অভিযোগপত্র অনুযায়ী ঘটনার সময় নিয়ে অসঙ্গতি রয়েছে। যা থেকে পুরো ঘটনাকে ভোটের আগে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে তৃণমূল। যদিও তারিখটি ভুল করে লেখা হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। মামলার রুজু করে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন