Friday, 3 April, 2026
3 April
HomeকলকাতাSealdah Division: ফের বাতিল ট্রেন! সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা

Sealdah Division: ফের বাতিল ট্রেন! সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা

ফের ট্রেন বাতিল। সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের ট্রেন বাতিল। সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। সিগন্যালিং ও সেফটি সিস্টেমের উন্নতির লক্ষ্যে দমদমে হবে ‘নন-ইন্টারলকিং’-এর কাজ। এই কাজের জন্য আগামী ৪ এপ্রিল শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে ৫ এপ্রিল রবিবার ভোর ৪টে ২০ মিনিট পর্যন্ত অর্থাৎ মোট ২৭০ মিনিটের ‘ট্রাফিক ব্লক’ হতে চলেছে। যার জেরে শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় একাধিক ট্রেন বাতিল থাকছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ গলদঘর্ম অবস্থা; ভোটের উত্তাপের সঙ্গেই পাল্লা দিচ্ছে গরম

শনিবার রাতে শিয়ালদহ-ডানকুনি (৩২২৪৯ আপ/৩২২৫২ ডাউন), শিয়ালদহ-রানাঘাট (৬৩১১১ আপ), শিয়ালদহ-নৈহাটি (৩১৪৪৭ আপ/৩১৪৫০ ডাউন), শিয়ালদহ-বনগাঁ জংশন (৩৩৮৫৯ আপ/৩৩৮৬০ ডাউন) এবং শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন (৩১৮৪৪ ডাউন) ট্রেনগুলি বাতিল থাকবে।

রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে… 

রবিবার ভোরে কাজের জেরে শিয়ালদহ-ডানকুনি (৩২২১১ আপ/৩২২১২ ডাউন), শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন (৩১৮১১ আপ) এবং শিয়ালদহ-বনগাঁ জংশন (৩৩ত৮১১ আপ) লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ কালিয়াচক কাণ্ডে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, তদন্তে NIA

ট্রাফিক ব্লকের কারণে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে আবার মাঝপথে অন্য কোনও স্টেশন থেকে চালানো হবে। শনিবারের লালগোলা-শিয়ালদহ মেমু (৬৩১০৬ ডাউন) শিয়ালদহ পর্যন্ত না এসে রানাঘাট স্টেশনে যাত্রা শেষ করবে। একইসঙ্গে শনিবারের শান্তিপুর-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত আসবে। রবিবার শিয়ালদহ-শান্তিপুর লোকাল (৩১৫১১ আপ) শিয়ালদহের বদলে ব্যারাকপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে। শনিবারের বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮৫৮ ডাউন) দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত আসবে। একইভাবে শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮৬৩ আপ) শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে।

এই মুহূর্তে

আরও পড়ুন