Monday, 4 May, 2026
4 May
Homeদক্ষিণবঙ্গNoapara: 'নোয়াপাড়ার VVPAT স্লিপ পড়ে মধ্যমগ্রামের রাস্তায়'! ব্যাখ্যা দিল কমিশন

Noapara: ‘নোয়াপাড়ার VVPAT স্লিপ পড়ে মধ্যমগ্রামের রাস্তায়’! ব্যাখ্যা দিল কমিশন

বিরোধীরা অবশ্য পুরো ঘটনায় কমিশনের বিরুদ্ধে গাফলতির অভিযোগ তুলেছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২৯৩টি বিধানসভা কেন্দ্রের গণনা সোমবার ৷ আর তার আগেই উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ। আর তা ঘিরে চূড়ান্ত উত্তেজনা। পরে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সিল্পগুলি মকপোলের । এর সঙ্গে মূল ভোটের কোনও যোগ নেই ।

আরও পড়ুনঃ মমতার রাশিফল কী ইঙ্গিত দিচ্ছে? নির্বাচন ঘিরে তুঙ্গে জল্পনা

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার নীলগঞ্জে রাস্তার উপর VVPAT-এর স্লিপ পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ আচমকাই দেখা যায়, রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ ভিভিপ্যাটের স্লিপ। নীলগঞ্জ এলাকায় এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। রাত পোহালেই গণনা, আর তার আগের রাতে এই ঘটনায় একরকম মাথায় হাত স্থানীয় ভোটারদের। স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়, তৃণমূল প্রার্থী তৃণাঙ্কর ভট্টাচার্য ও বিজেপি প্রার্থী অর্জুন সিং। পৌঁছেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে রেখেছেন।

গত 29 এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রের সঙ্গে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রেও ভোট গ্রহণ হয়। সোমবার ভোট গণনা হবে। তার আগেই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের সুভাষনগর বাসস্ট্যান্ডের পাশে ভিভিপ্যাটের স্লিপ উদ্ধারকে ঘিরে তুলকালাম শুরু হয়। ওই ভিভিপ্যাটের স্লিপ থেকে জানা যায়, সেগুলি নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া এলাকার 29 নম্বর বুথের। গারুলিয়া থেকে সুভাষ নগরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। ভিভিপ্যাটের স্লিপগুলি সাধারণত ইভিএম মেশিনের পাশাপাশি থাকার কথা। ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে গারুলিয়া বিধানসভার ভোট গণনা হবে। ভিভিপ্যাটের সেই স্লিপ কী করে সুভাষনগরে এল ? রাস্তার উপরে তা পড়ে থাকল কেমন করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকার রাস্তায় এই ধরনের স্লিপ কীভাবে এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কমিশন সূত্রে খবর, উত্তর 24 পরগনার ডিইওকে বিষয়টি দেখতে বলা হয়েছে ৷

আরও পড়ুনঃ দুপুরের মধ‍্যেই স্পষ্ট হয়ে যাবে আগামী পাঁচ বছর কাদের হাতে পশ্চিমবঙ্গ, প্রত্যাবর্তন না পরিবর্তন?

সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনের গাফিলতের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেন, “ভিভিপ্যাটের যে স্লিপগুলি পাওয়া গিয়েছে তার বেশিরভাগেই সিপিএমের সিম্বল রয়েছে। আমরা মনে করি, নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করছি।” তৃণমূলের প্রার্থী তৃণঙ্কর ভট্টাচার্য বলেন, ” আমরা ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।” অর্জুন সিং ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের কাছে ভিভিপ্যাট উদ্ধারের সিজার লিস্ট দাবি করেন। ভিভিপ্যাট উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বচসা শুরু হয়। ঘটনাস্থলে গেলে বারাসত দু’নম্বর ব্লকের বিডিওকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই বিক্ষোভ মোকাবেলা করেন।

এই মুহূর্তে

আরও পড়ুন