Monday, 4 May, 2026
4 May
Homeদক্ষিণবঙ্গNabanna: ফাইল সরালেই কড়া শাস্তি! নবান্নে জারি হাই-অ্যালার্ট নির্দেশিকা

Nabanna: ফাইল সরালেই কড়া শাস্তি! নবান্নে জারি হাই-অ্যালার্ট নির্দেশিকা

নবান্নের এই 'ফাইল সুরক্ষা' কবচ নিয়ে প্রশাসনিক মহলে বেশ শোরগোল পড়ে গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমবার, একদিকে যখন ইভিএমের ফলের দিকে তাকিয়ে গোটা রাজ্য, ঠিক তখনই প্রশাসনের অন্দরে এক নজিরবিহীন নির্দেশিকা জারি করল নবান্ন। সোমবার দুপুরে রাজ্যের মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়াল এক কড়া নির্দেশে জানিয়েছেন, কোনও সরকারি দফতর থেকে কোনও গুরুত্বপূর্ণ কাগজ বা ফাইল সরানো বা নষ্ট করা যাবে না।

কিন্তু, ভোটের ফল প্রকাশের এই ডামাডোলের মধ্যে কেন এমন নির্দেশ? রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতেই এই আগাম সতর্কতা।

আরও পড়ুনঃ পার্টি অফিস জ্বলছে, দখল হচ্ছে; বাম বিদায়ের ছবি ফিরছে ২৬-এ?

নবান্নের নির্দেশে ঠিক কী বলা হয়েছে?

মুখ্যসচিবের সই করা এই নির্দেশিকায় (মেমো নম্বর- 95-CS/2026) স্পষ্ট করে দেওয়া হয়েছে, যে ফাইল রক্ষায় কড়াকড়ি করা হবে। কোনও বিভাগীয় সচিব বা দফতরের প্রধান তাঁদের অফিস থেকে কোনও গুরুত্বপূর্ণ নথি বা ফাইল সরাতে পারবেন না। পাশাপাশি ফাইল নষ্ট করার বিষয়েও নির্দেশিকা জারি করা হয়েছে। কোনওভাবেই যাতে কোনও নথির ক্ষতি না হয়, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

এছাড়াও, ফাইল স্ক্যান এবং কপি করার অনুমদন দেওয়া হয়নি। বিনা অনুমতিতে সরকারি ফাইলের কোনওরকম কপি বা স্ক্যান করা যাবে না বলে জানা গিয়েছে। এছাড়া, প্রতিটি ফাইল এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের নথির সঠিক হিসাব রাখতে হবে।

আরও পড়ুনঃ ‘ফাইল নষ্টের চেষ্টা করা হচ্ছে’, উঠল অভিযোগ; নবান্ন ‘দখল’ নিল কেন্দ্রীয় বাহিনী!

ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, এই নির্দেশিকা পালনে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। মুখ্যসচিব জানিয়েছেন, বিভাগীয় সচিব এবং বিভাগীয় প্রধানদের ব্যক্তিগতভাবে নিশ্চিত করতে হবে যে এই নির্দেশ যথাযথভাবে পালিত হচ্ছে। যদি কোনও অনিয়ম বা বিচ্যুতি নজরে আসে, তবে তার জন্য সংশ্লিষ্ট আধিকারিককেই ব্যক্তিগতভাবে দায়ী করা হবে।

প্রশাসনের প্রতিটি স্তরে এই বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এই নির্দেশের প্রতিলিপি রাজ্যের সমস্ত অতিরিক্ত মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং জেলাশাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি রাজ্যপালের সচিবকেও বিষয়টি সরকারিভাবে জানানো হয়েছে।

গণনা চলাকালীন যখন ক্ষমতার পালাবদল নিয়ে জল্পনা তুঙ্গে, তখন নবান্নের এই ‘ফাইল সুরক্ষা’ কবচ নিয়ে প্রশাসনিক মহলে বেশ শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সরকারি তথ্য ও প্রমাণের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই অভূতপূর্ব পদক্ষেপ নিলেন দুশ্যন্ত নারিয়াল।

এই মুহূর্তে

আরও পড়ুন