Thursday, 7 May, 2026
7 May
Homeদক্ষিণবঙ্গChandranath Rath: গাড়িটি আসলে কার? ভয়ঙ্কর তথ্য CID-এর হাতে

Chandranath Rath: গাড়িটি আসলে কার? ভয়ঙ্কর তথ্য CID-এর হাতে

প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, খুনে ব্যবহৃত চার চাকা গাড়িটি চুরির।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনে তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, খুনে ব্যবহৃত চার চাকা গাড়িটি চুরির। ওই গাড়িটি করে প্রথমে চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়, তারপর পিছন থেকে বাইকে এসে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানতে মৃতদেহের ক্ষতচিহ্ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে গাড়ি এবং ঘটনাস্থল থেকেও।

আরও পড়ুনঃ অবাক পুলিশ! শিলিগুড়ি যোগ! চন্দ্রনাথ-খুনে গাড়ি রহস্য

খুনের প্যাটার্ন দেখে তদন্তকারীদের অনুমান, সুপারি কিলারদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে চন্দ্রনাথকে। ইতিমধ্যেই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। তদন্তে সহযোগিতা করতে বৃহস্পতিবার সকালেই সিআইডির হোমিসাইড শাখা ঘটনাস্থলে পৌঁছেছে। আজ ময়নাতদন্ত চন্দ্রনাথের দেহের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর FIR রুজু করা হবে। আপাতত সিআইডি আধিকারিকরাই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্তভার সিআইডি-র হাতে যেতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ক্ষমতা গেল, তবু দম্ভ গেল না! অভিষেক অনেক লড়াই করেছে, উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানান! নির্দেশ নেত্রী মমতার, দাঁড়ালেনও প্রবীণেরা

ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,”দুই তিনদিন ধরে রেইকি করে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।  পুলিশ কিছু প্রমাণ পেয়েছে এবং তাঁরা তদন্ত করবে।” মধ্যমগ্রামের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শুভেন্দু জানিয়েছেন, কোনও একটা ক্লু পেয়েছে পুলিশ। সেটা ধরেই তদন্ত করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন