Thursday, 7 May, 2026
7 May
Homeউত্তরবঙ্গSiliguri: অবাক পুলিশ! শিলিগুড়ি যোগ! চন্দ্রনাথ-খুনে গাড়ি রহস্য

Siliguri: অবাক পুলিশ! শিলিগুড়ি যোগ! চন্দ্রনাথ-খুনে গাড়ি রহস্য

গাড়িটি বাজেয়াপ্ত করে নম্বর প্লেট চেক করতেই বেরিয়ে আসে, গাড়িটির মালিকের নাম। তিনি শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। কারা খুনব করতে এল চন্দ্রনাথকে, কেনই বা খুন? খুনের ধরন দেখে অনেকেই বলছেন, দিনের পর দিন রেইকি করে খুন করা হয়েছে চন্দ্রনাথকে। তবে যে গাড়িতে চেপে এসে আততায়ীরা খুন করেন, তা চিহ্নিত করতে গিয়ে অবাক পুলিশ! বেরিয়ে আসে শিলিগুড়ি যোগ।

বুধবার মধ্যমগ্রামের রাস্তার উপর গাড়ি থামিয়ে গুলি করা হয় চন্দ্রনাথকে। গাড়ির কাচ ভেদ করে পরপর গুলি লাগে চন্দ্রনাথের শরীরে। বুকে তথা একেবারে হার্টে গুলি লাগায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, একটি গাড়িতে এসে চন্দ্রনাথের গাড়ি থামিয়ে গুলি চালানো হয়। তারপর বাইকে চেপে পালিয়ে যান দুষ্কৃতীরা। গাড়িটি পড়েছিল রাস্তার উপরেই।

আরও পড়ুনঃ শুভেন্দুর আপ্তসহায়ককে তিন রাউন্ড গুলি! ঘটনাস্থলেই মৃত্যু; নিন্দা বাম-কংগ্রেসের

গাড়িটি বাজেয়াপ্ত করে নম্বর প্লেট চেক করতেই বেরিয়ে আসে, গাড়িটির মালিকের নাম। আরটিও-তে ওই নম্বরের রেজিস্ট্রেশন রয়েছে জোসেফ ইউলিয়ামস নামে এক ব্যক্তির নামে। তিনি শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা। সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।

সংবাদ মাধ্যমের তরফ থেকেও যোগাযোগ করা হয়েছিল ওই ব্যক্তির সঙ্গে। তিনি স্পষ্ট উত্তর দেন, আমার গাড়ি তো আমার কাছেই আছে। নম্বর কে নিয়েছে জানা নেই।

আরও পড়ুনঃ বেনোজল রুখতে মরিয়া পদ্মফুল শিবির; বাম, তৃণমূল হয়ে এবার রামের দরজায় মিরজাফরের দল!

এরপর মাটিগাড়া থানায় ডেকে পাঠানো হয় ওই ব্যক্তিকে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। পরে পুলিশ ইঞ্জিনের নম্বর ও বেশ কিছু বিষয় মিলিয়ে বুঝতে পারেন, আসল নম্বরের গাড়িটি রয়েছে জোসেফের কাছেই। তিনি ওই গাড়িটি বিক্রি করার জন্য ওএলএক্সে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেখানে ছিল নম্বর প্লেটের ছবিও। সেখান থেকেই আততায়ীরা নকল নম্বর প্লেট বানিয়ে দিয়েছে বলে মনে করছে পুলিশ। দুটি গাড়ির রঙ মডেল সব একই।

এই মুহূর্তে

আরও পড়ুন