নবাব নগরী মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারী চত্বরে হঠাৎই দেখা মিলল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর! বুলেটপ্রুফ গাড়ি কিংবা কড়া ‘জেড প্লাস’ নিরাপত্তা—কিচ্ছু নেই! এমন দৃশ্য দেখে তো পর্যটকদের চোখ কপালে ওঠার জোগাড়।
আসলে ইনি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, তাঁরই এক হুবহু দেখতে প্রতিরূপ বা ‘লুকআলাইক’ (Lookalike)।
আরও পড়ুনঃ ‘আপনারা বড় হোতা মাল নাকি?’ শিলিগুরি উল্কা ক্লাবের অন- ডিউটি পুলিশের কটু কথা ও কুরুচিকর মন্তব্য
কালীপুজোর উৎসবের মরসুমে মুর্শিদাবাদে বেড়াতে এসেছিলেন কর্ণাটকের উডুপির বাসিন্দা সদানন্দ নায়েক। পেশায় বেসরকারি সংস্থার প্রাক্তনী এই ব্যক্তি বয়সের ভারে অবসর নেওয়ার পর থেকেই লোকমুখে শুনতে পান যে তাঁকে দেখতে হুবহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো। এরপর থেকেই দেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে তিনি মোদীর স্টাইলেই পোশাক, চশমা ও টুপি পরা শুরু করেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে বড়সড় শঙ্কা! এনজেপি স্টেশনের কাছেই উদ্ধার বিপুল অস্ত্র-১৫০ রাউন্ড কার্তুজ
তারপর ঠিক কী ঘটেছিল?
-
ভিড় ও সেলফি তোলার হিড়িক: হাজারদুয়ারি চত্বরে সদানন্দ বাবুকে পা রাখতে দেখেই সাধারণ পর্যটকরা প্রথমে রীতিমতো বিভ্রান্ত ও তাজ্জব হয়ে যান। অনেকেই তাঁকে আসল মোদী ভেবে ভুল করেন। মুহূর্তের মধ্যে তাঁকে ঘিরে ধরে মানুষের ভিড় জমে যায়। ছোট থেকে বড়—সকলেই তাঁর সঙ্গে সেলফি তুলতে এবং ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়েন।
-
ঐতিহাসিক স্থান পরিদর্শন: শুধু হাজারদুয়ারী প্রাসাদই নয়, এর পাশাপাশি তিনি কাটরা মসজিদ, জগৎ শেঠের বাড়ির মতো মুর্শিদাবাদের অন্যান্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলিও ঘুরে দেখেন।
-
আপ্লুত সদানন্দ বাবু: বাংলার মানুষের এই ভালোবাসা ও উন্মাদনা দেখে তিনি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত হন। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাওয়াই তাঁর জীবনের এক মস্ত বড় প্রাপ্তি।


