Sunday, 10 May, 2026
10 May
HomeকলকাতাCPI(M): মমতার জোট প্রস্তাবে ‘নো এন্ট্রি’ বোর্ড লাগিয়ে দিল সিপিএম

CPI(M): মমতার জোট প্রস্তাবে ‘নো এন্ট্রি’ বোর্ড লাগিয়ে দিল সিপিএম

সুজন চক্রবর্তী দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দিয়েছেন মমতাই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বাঁধার প্রস্তাবের প্রেক্ষিতে ‘নো এন্ট্রি’ বোর্ড লাগিয়ে দিল সিপিআইএম। শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর সেই প্রস্তাবের কিছুক্ষণ পরেই বাম নেতা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দিয়েছেন মমতাই। দেশে বিজেপি বিরোধিতার সময় তাঁর দল দূরত্ব বজায় রেখে চলত। ফলে বিজেপি বিরোধিতার প্রশ্নে মমতা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সুজন।

আরও পড়ুনঃ আদর্শের বিসর্জন নাকি ক্ষমতার সমীকরণ? বঙ্গ বিজেপিতে ‘বেনোজল’ আতঙ্ক!

তাঁর কথায়, ‘বিজেপি যে একটা ভয়ংকর শক্তি, একটা ফ্যাসিবাদী শক্তি, মানুষ এটা ক্রমশ বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন। বিশেষ করে বাংলা তার সভ্যতা, সংস্কৃতি সবমিলিয়ে বিজেপিকে রুখতে হবে – এটা নিয়ে কোনও সন্দেহ নেই। বামপন্থী শক্তি মানুষকে সঙ্গে নিয়েই সেই কাজ করবে। সমস্ত মানুষকেই সেই দায়িত্ব পালন করতে হবে – এটা নিয়ে কোনও সন্দেহ নেই।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেই ক্রেডিবিলিটি (বিশ্বাসযোগ্যতা) আছে? ওঁর কথায় সবাই আসবেই না কেন? ওঁর গোটা বাহিনীই তো এখন বিজেপি হয়ে গেল।’

আর সিপিআইএমের তরফে সেই মন্তব্য করা হয়েছে, শনিবার বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতার জোট বাঁধার প্রস্তাবের পরে। সরাসরি জোট বাঁধার কথা বলেননি। তবে বিজেপির বিরোধিতায় সবশক্তির সঙ্গে জোটবদ্ধ হয়ে একটি মঞ্চ গড়ার প্রস্তাব দেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ তৃণমূলের মত একই ভুলের পথে বিজেপি! শপথ অনুষ্ঠানে তারকাদের মেলা

তিনি বলেন, ‘ভয় না পেয়ে বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছে, তৃণমূল কংগ্রেস থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য, (তাহলে গ্রহণ) করবেন। তা নাহলে করবেন না। এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনও অসুবিধা নেই।’

সেই রেশ ধরে তিনি বলেন, ‘এমনকী আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনও ইগো নেই। আমি সবাইকে নিয়েই চলতে চাই। আজ যা অবস্থা, আজ যা অবস্থা, তাতে যদি বিজেপিকে রুখতে হয়, তাহলে লেফটিস্ট সবাইকে, আল্ট্রা-লেফট সবাইকে….আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, জাতীয় পার্টির সবাইকে, যার যতটুকু শক্তি আছে। দিল্লিতেও আমরা লড়াই করছি, তেমন বাংলাতেও আমরা জোট বাঁধব। যদি কোনও রাজনৈতিক দল এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে চান, আমি চারটে থেকে ছ’টা পর্যন্ত অফিসে আছি। আমায় জানাবেন, আমি নিশ্চয়ই কথা বলব।’

এই মুহূর্তে

আরও পড়ুন