Sunday, 10 May, 2026
10 May
HomeকলকাতাAgnimitra Paul: 'মমতা ব্যানার্জী ঈশ্বরও নন, আইনের ঊর্ধ্বেও নন'! রণহুঙ্কার অগ্নিমিত্রার

Agnimitra Paul: ‘মমতা ব্যানার্জী ঈশ্বরও নন, আইনের ঊর্ধ্বেও নন’! রণহুঙ্কার অগ্নিমিত্রার

শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিনিত্রা পাল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর রাজ্যের মসনদ দখল করেছে বিজেপি। গত শনিবার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিনিত্রা পাল। শপথ গ্রহণের পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি।

আরও পড়ুনঃ আদর্শের বিসর্জন নাকি ক্ষমতার সমীকরণ? বঙ্গ বিজেপিতে ‘বেনোজল’ আতঙ্ক!

সংবাদ সংস্থা কে দেওয়া এক সাক্ষাৎকারে অগ্নিমিত্রা পাল বলেন, “তৃণমূলের নেতা-কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবীর মতো পূজা করতেন। এমনকি দলের বিধায়ক-সাংসদরা তাঁকে মা সারদার সঙ্গে তুলনা করেও তুষ্ট করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে তিনি দেবীও নন, ঈশ্বরও নন, আর আইনের ঊর্ধ্বেও নন।” অগ্নিমিত্রার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবতেন, যা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন।

রাজ্যে বিজেপি সরকারের অগ্রাধিকার কী হবে, সে প্রসঙ্গে তিনতি মূল বিষয়ের কথা উল্লেখ করেছেন নবনিযুক্ত এই মন্ত্রী: ১. আইনশৃঙ্খলা: অগ্নিমিত্রার অভিযোগ, পূর্ববর্তী সরকার পুলিশ প্রশাসনকে রাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। পুলিশের নিরপেক্ষতা ফিরিয়ে আনাই হবে নতুন সরকারের প্রথম কাজ। ২. পরিকাঠামো উন্নয়ন: পানীয় জল, পাকা রাস্তা এবং নিকাশী ব্যবস্থার মতো নূন্যতম পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ৩. কর্মসংস্থান: ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার যুবকদের রাজ্যে ফিরিয়ে আনা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

দলের মহিলা নেত্রীদের সরিয়ে শুভেন্দু অধিকারীকে কেন মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হলো? এই প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পাল জানান, অভিজ্ঞতার নিরিখে শুভেন্দু অধিকারীর বিকল্প কেউ ছিল না। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী গত ৩০ বছর ধরে রাজনীতির ময়দানে লড়ছেন। বিধানসভার ভেতরে ও বাইরে তিনি দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তাতে এই পদের জন্য তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।”

আরও পড়ুনঃ ‘সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন’, কড়া বার্তা শুভেন্দুর

“মানুষ সব পরিষ্কার করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে ভারতীয় সংবিধান এবং আইনের চেয়ে বড় কেউ নয়।” — অগ্নিমিত্রা পাল, মন্ত্রী (পশ্চিমবঙ্গ সরকার)

 উল্লেখ্য, ১৮তম বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে, গত তিনবারের শাসক দল তৃণমূল কংগ্রেস থমকে গিয়েছে মাত্র ৮০টি আসনে। অনুপ্রবেশ রুখতে এবং উন্নয়নের ডাক দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই জয়কে ঐতিহাসিক বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই মুহূর্তে

আরও পড়ুন