Friday, 29 May, 2026
29 May
Homeআবহাওয়াWeather: দিনদুপুরেই রাতদুপুর!, কলকাতায় ৬০ কিমি গতিতে ঝড়

Weather: দিনদুপুরেই রাতদুপুর!, কলকাতায় ৬০ কিমি গতিতে ঝড়

দুপুর গড়াতেই আকাশ কালো করে শহরে শুরু হল বৃষ্টি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। সেই সঙ্গে ছিল অস্বস্তিকর ভ্যাপস গরম। দুপুর গড়াতেই আকাশ কালো করে শহরে শুরু হল বৃষ্টি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়। কলকাতার বেশির ভাগ এলাকায় শুরু হয়েছে। হাওড়া, হুগলিতেও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় দুর্যোগের জন্য ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুনঃ দেশজুড়ে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা

শুক্রবার দুপুরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার পশ্চিম প্রান্তেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

তবে বৃষ্টি কমলেই আবার প্যাচপ্যাচে গরম বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দিন তিনেক পরই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বর্ষা আসার আগে গরম বাড়বে রাজ্যের দু’প্রান্তেই। আপাতত শুক্রবার ও শনিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কমলা-হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে গরম এবং অস্বস্তি থাকলে ও দুপুরের পর ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে সন্ধ্যায়। মালদহ ও দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার থেকে ঝড় বৃষ্টি কমবে।

বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ফুঁসবে সমুদ্র। সমুদ্রপৃষ্ঠে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে ভুল চাল কমরেডদের!

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে

আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলায়। আজ মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। সঙ্গে স্বল্প সময়ের তীব্র বৃষ্টি। রবিবার থেকে উপরের দিকের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য সময়ের স্বল্প বৃষ্টি হতে পারে। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন ক্রমশ কমতে থাকবে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন