আগামী ১১ জুন থেকে ১৪ জুনের মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অত্যাধুনিক আবহাওয়া মডেল অনুযায়ী একটি শক্তিশালী বৃষ্টি বলয় রাজ্যের উপর সক্রিয় হতে চলেছে, যার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুনঃ ডিমের কত ‘ডিমান্ড’! ডিম পচানোর হিড়িকে, দাম সাড়ে ৭ টাকা
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ষার অগ্রগতি আরও দ্রুত হতে পারে।
দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টির কার্যকলাপ আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এছাড়াও পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নদীয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো আবহাওয়া দেখা যেতে পারে। কলকাতা, হাওড়া ও পার্শ্ববর্তী অঞ্চলেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে এই বৃষ্টি বলয়ের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো প্রবল বজ্রপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকাতেই বজ্রপাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুনঃ বড় সিদ্ধান্ত, কড়া পদক্ষেপ; আর কোনও সময় দেওয়া হবে না অভিষেককে
পার্বত্য অঞ্চলগুলিতে ভূমিধসের আশঙ্কা থাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে।
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা স্পেন চলবে তেমনটা আজকেও দুপুর দেড়টার পর থেকে দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিমের জেলাগুলি দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে।। তবু এখন জানিয়ে রাখা দরকার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা। ঝড় বৃষ্টি পেতে চলেছে।
বঙ্গবার্তার পক্ষ থেকে সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বাসিন্দাদের বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।


