Tuesday, 23 June, 2026
23 June
Homeদক্ষিণবঙ্গKanksa: কাঁকসায় তৃণমূলের দখল করা ঈদগাহের জমি মুসলিমদের ফিরিয়ে দিল বিজেপি

Kanksa: কাঁকসায় তৃণমূলের দখল করা ঈদগাহের জমি মুসলিমদের ফিরিয়ে দিল বিজেপি

এই দখলদারির অবসান ঘটিয়ে বিজেপি আজ সেই জমি ঈদগাহ কমিটির কাছে ফিরিয়ে দিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় ঘটল একটি বিপরীত ধর্মী ঘটনা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তারা জোর করে স্থানীয় মুসলিম ঈদগাহ কমিটির জমি দখল করে সেখানে দলীয় অফিস বানিয়ে নিয়েছিল। দীর্ঘদিনের এই দখলদারির অবসান ঘটিয়ে বিজেপি আজ সেই জমি ঈদগাহ কমিটির কাছে ফিরিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ হরিশ চ্যাটার্জী স্ট্রিটের সম্পত্তি নিলামে তোলার হুঁশিয়ারি শুভেন্দুর

ঘটনাটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকসা এলাকায় ঈদগাহ কমিটির নামে নথিভুক্ত জমিতে তৃণমূল কর্মীরা জোর করে দখল নিয়ে দলীয় কার্যালয় গড়ে তুলেছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে কমিটির সদস্যরা দাবি করেন। অবশেষে বিজেপি কর্মীরা আজ সকালে সেই দখলদারি উচ্ছেদ করে জমির দখল মুসলিম ঈদগাহ কমিটিকে বুঝিয়ে দেন।

জমিতে থাকা তৃণমূলের অস্থায়ী স্ট্রাকচার সরিয়ে ফেলা হয়।বিজেপির স্থানীয় নেতারা বলছেন, এই ঘটনা তৃণমূলের সংখ্যালঘু তোষণ ও জমি দখলের রাজনীতির মুখোশ খুলে দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতা দাবি করেন, “এটা পুরনো জমি নিয়ে বিতর্ক। বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই নাটক করছে।”

আরও পড়ুনঃ বজ্রপাত, বৃষ্টি! ঝড়ে ভাঙল বহু গাছ! বিপর্যস্ত কলকাতা

তবে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করায় অনেকেই প্রশ্ন তুলেছেন।এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু করেছে। বিশেষ করে সংখ্যালঘু ভোটের রাজনীতিতে তৃণমূলের দীর্ঘদিনের আধিপত্যের মধ্যে বিজেপির এই পদক্ষেপকে একটি কৌশলগত চাল হিসেবে দেখা হচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন, বিজেপি চেষ্টা করছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা অংশকে বার্তা দিতে যে, তাদের অধিকার রক্ষায় বিজেপিও কাজ করতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন