Wednesday, 24 June, 2026
24 June
Homeআবহাওয়াWeather: বজ্রপাতের শঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

Weather: বজ্রপাতের শঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

ভারী বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মঙ্গলবার ঝোড়ো হাওয়ার দাপট ও ব্যাপক বৃষ্টির কারণে লন্ডভন্ড হয়েছে শহর কলকাতা। একাধিক জায়গায় উপড়ে গিয়েছে বহু গাছ। কোথাও বৃষ্টির জলা জমে পাল্টি খেয়েছে দু’চাকা ও তিন চাকা যান। পাশাপাশি, গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির সাক্ষী থেকেছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাও। এমতাবস্থায় জেনে নেওয়া যাক আজ আবহাওয়া কেমন থাকতে পারে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

কলকাতার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৬৮ শতাংশ। সোমবার রাত ৮টা ৩০ থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কলকাতায় মোট ৫৯.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুনঃ তিলোত্তমার মায়ের পাশাপাশি বিচার পাবেন তমান্নার মাও; সংখ্যালঘুদের জন্য বড় বার্তা শুভেন্দুর

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

সতর্কতা: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কারণে একাধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে IMD জানিয়েছে, খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে এদিন বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এছাড়া প্রবল হাওয়ার জেরে গাছের ডাল ভেঙে পড়া, কাঁচা বাড়ি, ঝুপড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনকী মাঠের ফসলেরও ক্ষতি হতে পারে।

আরও পড়ুনঃ কাঁকসায় তৃণমূলের দখল করা ঈদগাহের জমি মুসলিমদের ফিরিয়ে দিল বিজেপি

উত্তরবঙ্গের আবহাওযার পূর্বাভাস

IMD-র তরফে উত্তরবঙ্গের জন্য জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

সতর্কতা: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে একাধিক সমস্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বজ্রপাতের ঝুঁকি রয়েছে। একটানা বা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি প্রবল বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যেতে পারে, যার ফলে সড়কপথে যান চলাচলে বিঘ্ন এবং যানজটের সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠের ফসল নষ্ট সহওয়ার শঙ্কা রয়েছে।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট জারি করে IMD জানিয়েছে, ২৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূল এবং সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের ২৩ জুন থেকে ২৪ জুনের মধ্যে পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলবর্তী সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন