Saturday, 27 June, 2026
27 June
Homeআন্তর্জাতিক নিউজIran-US: হরমুজে জাহাজে হামলা, পাল্টা জবাবে মিসাইল-ড্রোন ভাণ্ডারে আক্রমণ; বাড়ছে নয়া সংঘাতের...

Iran-US: হরমুজে জাহাজে হামলা, পাল্টা জবাবে মিসাইল-ড্রোন ভাণ্ডারে আক্রমণ; বাড়ছে নয়া সংঘাতের শঙ্কা

শেষ হয়েও শেষ হচ্ছে না ইরান-আমেরিকার যুদ্ধ। আবার নতুন করে সংঘাত শুরু হল দুই দেশের মধ্যে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ড্রোন হামলার জেরে ফের মুখোমুখি অবস্থানে আমেরিকা ও ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার পাল্টা জবাব হিসেবে তারা ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, ২৫ জুন ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ এম/ভি এভার লাভলিকে একটি একমুখী (ওয়ান-ওয়ে) ড্রোন দিয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর পরদিন, ২৬ জুন মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলিতে হামলা চালায়।

আরও পড়ুনঃ দেশটাই কি এবার নিশ্চিহ্ন হয়ে যাবে! আবার শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়

এক বিবৃতিতে সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজে এই হামলা অযৌক্তিক এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি ইরানের এই পদক্ষেপ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথে নৌ-চলাচলের স্বাধীনতাকে বিপদের মুখে ফেলেছে বলেও অভিযোগ করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং নিরাপদ যাতায়াতের জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে।

এদিকে, ব্রিটিশ সেনাবাহিনীও জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি কন্টেনার জাহাজে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে ওই ঘটনায় কোনও নাবিক আহত হননি। এই হামলার পর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজগুলিকে সরিয়ে নেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে। সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ জানিয়েছেন, অন্য জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান পুনরায় শুরু করা হবে না। সাম্প্রতিক সময়ে প্রায় ১১৫টি জাহাজ প্রণালী পেরিয়ে যেতে সক্ষম হলেও এখনও প্রায় ৫০০টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, ইরান এখনও হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার কয়েক ঘণ্টা আগে পারস্য উপসাগরীয় রাষ্ট্রীয় কর্তৃপক্ষ (PGSA) সতর্ক করে জানিয়েছিল, নির্ধারিত নিরাপদ রুট ব্যবহার না করলে কোনও জাহাজ নিরাপত্তা বা বিমা সুরক্ষা পাবে না।

আরও পড়ুনঃ শিল্পোন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা? বাংলায় বিনিয়োগ করতে পারে L&T, সেমিকন্ডাক্টর শিল্পে আগ্রহ PwC-র

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জাহাজে হামলাকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘনের বোকামি’ বলে উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, জাহাজ লক্ষ্য করে চারটি ড্রোন ছোড়া হয়েছিল, যার মধ্যে তিনটি মার্কিন বাহিনী ভূপাতিত করেছে। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইরান এর পরিণতি বুঝতে পারবে। তারা যা করেছে, তা করা উচিত হয়নি।’ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও পণ্য পরিবহণের পথ। ফলে এই অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

 

এই মুহূর্তে

আরও পড়ুন