Saturday, 27 June, 2026
27 June
Homeআন্তর্জাতিক নিউজVenezuela: দেশটাই কি এবার নিশ্চিহ্ন হয়ে যাবে! আবার শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়

Venezuela: দেশটাই কি এবার নিশ্চিহ্ন হয়ে যাবে! আবার শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়

আজ, শনিবার (২৭ জুন) ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প। দুই দিন আগেই, ২৫ জুন ভেনেজুয়েলা কেঁপে উঠেছিল শক্তিশালী ডাবলেট ভূমিকম্পে। ওই জোরাল ভূমিকম্পে ৯০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হাজার হাজার। এর মধ্যেই আজ, শনিবার (২৭ জুন) ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে এবার ভূমিকম্পের মাত্রা ৪.৯।

আরও পড়ুনঃ ব্যান্ডেল স্টেশনের কাছে ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত! বাতিল এক ঝাঁক লোকাল ট্রেন

আজ সকালে ফের ভূমিকম্প অনুভূত হয় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও তার পাশের শহর মারাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। এই বূমিকম্পের পরই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। দুদিন আগের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি মনে পড়তেই ভয়ে-আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করেন। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছিলেন যারা, তারাও পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

আরও পড়ুনঃ আরও বিপাকে অভিষেক, এবার নদিয়ায় খাস জমি দখলের অভিযোগ

আজকের নতুন ভূমিকম্পে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। গত বৃহস্পতিবারের জোড়া ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.২ ও ৭.৫, তাতে কমপক্ষে ৯২০ জনের মৃত্য়ু হয়েছে। আহত ৩৩৬০ জন। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে ১৭২ জন। নিখোঁজ প্রায় ৫০ হাজার মানুষ।

এখন সময়ের সঙ্গে লড়াই করে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ভলান্টিয়ার, ইমার্জেন্সি রেসপন্ডার ও সাধারণ মানুষ হাতে হাত মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে রাস্তাঘাট এতটাই ভেঙে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে যাওয়া যাচ্ছে না।

এই মুহূর্তে

আরও পড়ুন