ভয় ধরানো বজ্রপাত ও মুষলধারায় বৃষ্টি আগামী দিনগুলোতেও বজ্রপাত বৃষ্টি জারি থাকবে।
সময়সীমা : ৩০ শে জুন ৫ ই জুলাই,২০২৬
উত্তর ও দক্ষিণবঙ্গে অর্থাৎ গোটা রাজ্যের ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল বজ্রপাত জলমগ্নতা মাইক্রোবার্স্ট ধরনের ঝড়বৃষ্টি লেগেই থাকবে!
সিনপটিক সিচুয়েশন: এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও তৎসংলগ্ন উড়িষ্যার উপর একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এবং পাঞ্জাব থেকে বিহার হয়ে সব হিমালয়ন ওয়েস্ট বেঙ্গল সিকিম আসাম পর্যন্ত একটি সিজনাল ট্রাফ লাইন ও আসামের উপর আপার সাইক্লোনিক সার্কুলেশন এর উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাত ঝড় বৃষ্টি রেকর্ড হয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু প্রবেশ করছে যার জেরে যে সমস্ত এলাকায় আজ ঝড় বৃষ্টি রেকর্ড হয়নি কখনো ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আসন্ন উত্তর বঙ্গ পসাগরীয় একটি নিম্নচাপ ক্ষেত্রে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে! যার জেরে গোটা সপ্তাহ ঝড় বৃষ্টি জারি থাকবে! তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে।
আগামী পাঁচ দিন সময়সীমায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের জেরে পাহাড় পার্বত্য এলাকার নদনদী গুলো ফুলে ফেঁপে উঠবে হড়পা বান ও পাহাড়ি ধ্বস দেখা যেতে পারে!
উত্তরবঙ্গের বাকি জেলাগুলো যেমন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও কোনো কোনো দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে!
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূল সংলগ্ন হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ঋতব্রত-তৃণমূলে বড় ভাঙনের ইঙ্গিত? ক্লু দিলেন কুণাল
সর্তকতা:
পাহাড় পার্বত্য এলাকায় যেমন দার্জিলিং কালিম্পং সিকিম ও ডুয়ার্স সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তাই পাহাড়ি ধ্বস হড়পা বান থেকে সতর্ক থাকুন প্রয়োজন মনে হলে ভ্রমণ স্থানগুলো এড়িয়ে চলুন।
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন অঞ্চলের মৎস্যজীবীরা আগামী কয়েকদিন গভীর সমুদ্রে মাছধরা থেকে বিরত থাকুন!
বজ্রপাতের জেরে প্রাণঘাতীর সম্ভাবনা প্রবল তাই ঘন কালো মেঘ ও বজ্রপাত দেখা গেলে নিরাপদে আশ্রয় গ্রহণ করুন!
বজ্রবৃষ্টির জেরে শহর অঞ্চলের জেলাগুলোতে জল জমা পরিস্থিতি তৈরি হতে পারে, তাই রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করুন ইলেকট্রিকের ঝুলে থাকলে সতর্ক থাকুন।
অস্থায়ী ঝড়ের জেরে বেশ কিছু অঞ্চলের গাছপালা ভেঙে পড়তে পারে এবং টিনের চাল উড়ে যেতে পারে তাই আগাম সতর্কতা অবলম্বন করুন।
দীর্ঘমেয়াদি বৃষ্টিপাতের প্রবণতা নির্ধারণে তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য ধারণা প্রদান করে।
আরও পড়ুনঃ সামুরাই সূর্যাস্ত; শিষ্য জাপানকে হারিয়ে শেষ ষোলোয় গুরু ব্রাজিল
সম্ভাব্য আবহাওয়ার সারসংক্ষেপ
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী সপ্তাহজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় কয়েক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গেও প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি এবং কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
জুলাই মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের কিছু জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।


