Wednesday, 8 July, 2026
8 July
Homeআবহাওয়াWeather: বাংলা আবার বানভাসি! উত্তরে নিম্নচাপ অক্ষরেখা বাড়াবে বৃষ্টি, দক্ষিণে হাহাকার!

Weather: বাংলা আবার বানভাসি! উত্তরে নিম্নচাপ অক্ষরেখা বাড়াবে বৃষ্টি, দক্ষিণে হাহাকার!

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আপাতত গোটা দক্ষিণবঙ্গ থেকেই সাময়িক বিরতি নিয়েছে বৃষ্টি। তবে সপ্তাহান্তে আবার বাড়বে বৃষ্টি। এদিকে, উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

উত্তরে নিম্নচাপ অক্ষরেখা বাড়াবে বৃষ্টি, দক্ষিণে হাহাকার!

আজ ৮ই জুলাই ২০২৬; বুধবার

দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি সরে উত্তরবঙ্গের দিকে চলে গেছে নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে আগামী ২৪–৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ আক্রান্ত ভারতগামী ট্যাঙ্কার; হরমুজ প্রণালীতে ৩ তেলবাহী জাহাজে হামলা

সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা:

কোচবিহার

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

আরও পড়ুনঃ বিশৃঙ্খল পরিস্থিতি! ১৮৮ টাকায় ‘পটল’! USর ভারতীয় স্টোরে উপচে পড়া ভিড়

এই অঞ্চলগুলির কোথাও কোথাও প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকুন।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি: আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকলেও আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নতুন আপডেট: বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে।

এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

এই মুহূর্তে

আরও পড়ুন