Wednesday, 15 July, 2026
15 July
Homeদক্ষিণবঙ্গMamata Banerjee: ‘তুমি চোখে দেখো না, কানে দেখো’, মমতাকে ভর্ৎসনা কেষ্টর

Mamata Banerjee: ‘তুমি চোখে দেখো না, কানে দেখো’, মমতাকে ভর্ৎসনা কেষ্টর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার ‘কেষ্ট’। সেই অনুব্রত মণ্ডল এখন ক্ষুব্ধ। আর কোনও রাখঢাক রাখছেন না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগেই মমতা শিবির ছেড়ে নাম লিখিয়েছিলেন ঋতব্রত শিবিরের তৃণমূলে। বুধবার আরও চড়াসুরে মমতাপন্থী তৃণমূলকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের একদা ‘বেতাজ বাদশা’ অনুব্রত এদিন সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করে জানান, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের জন্যই জেলে যেতে হয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃ “ED-র চেয়েও AB বেশি ভয়ঙ্কর”, জানিয়ে দিলেন মদন

একইসঙ্গে অনুব্রত বলেন, অভিষেকের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেলেন। এদিন সাংবাদিকদের প্রশ্ন শুনে অনুব্রত বলেন, “আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়।”  ইঁটভাটার মামলার জন্যই তিনি শিবির বদল করলেন কিনা, এই প্রশ্নের উত্তরে অনুব্রত জানান, “ওসব বাজে কথা। আমি ওসবে ভয় পাই না। জানো না নাকি? জেগে ঘুমান?”

উল্লেখ্য,  এর আগে গোরু পাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত। এতদিন পরে সেই জেলযাত্রার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন তিনি। যদিও এই বিষয়ে কীভাবে অভিষেক বন্দ্য়োপাধ্যায় এই বিষয়ে জড়িত, তা নিয়ে বিস্তারিত জানানি বীরভূমের নেতা।

আরও পড়ুনঃ ‘পার্টি ডুব গয়া হ্যা…,’ ‘সুখের পালঙ্ক ছেড়ে খাটিয়ায়’ মদন

অভিষেককে নিশানা করার পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্যায়ের কথা বলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “চার বার ফোন করেছিল নির্বাচনে হারার পর। আমি বলেছিলাম, ‘চোখে দেখো না, কানে দেখো তুমি’।” অনুব্রতর বক্তব্য, আজ তৃণমূলের এই পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ই দায়ী। এখন যা অবস্থা তাতে কেউ মমতা শিবিরে থাকবে না। পাশাপাশি তাঁর দাবি,  দল যে বিধানসভা নির্বাচনে বিপর্যয়মুখী এবং তৃণমূল যে জিতবে না, তা তিনি অনেক আগেই আন্দাজ করেছিলেন।

উল্লেখ্য, এদিন বড় চমক দিয়ে মমতাপন্থী তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে  ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন মদন মিত্রও। মমতা বন্দ্য়োপাধ্যায়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে তিনি যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন