Tuesday, 21 July, 2026
21 July
HomeকলকাতাEkushe July: একুশের কোন সভায় যাবেন? বিভ্রান্ত কর্মীরা

Ekushe July: একুশের কোন সভায় যাবেন? বিভ্রান্ত কর্মীরা

দুটি সভার কারণে কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ কেউ বুঝে উঠতে পারছেন না কোন সভায় যাবেন, কেউ আবার দুই জায়গায় ঘুরে যাচ্ছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ক্ষমতা হারানোর পর এবারের শহিদ দিবস তৃণমূলের নেই; কলকাতায় ঘাসফুল শিবিরের দুই সভা, কর্মীদের বিভ্রান্তি

২১ জুলাই, শহিদ দিবস উপলক্ষে ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো তৃণমূলের কোনো সভা হচ্ছে না। তবে কলকাতায় তৃণমূলের ঋতব্রত পন্থী শিবির মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভা করছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির তারামণ্ডল, ক্যাথিড্রাল রোড এলাকায় সভা আয়োজন করেছে।

আরও পড়ুনঃ ‘১০০ ডায়াল’, দ্রুত অ্যাকশন; ঢেলে সাজাতে প্রযুক্তির ব্যবহার

দুটি সভার কারণে কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ কেউ বুঝে উঠতে পারছেন না কোন সভায় যাবেন, কেউ আবার দুই জায়গায় ঘুরে যাচ্ছেন। মেয়ো রোড থেকে অনেক কর্মী মমতার সভার দিকে যাচ্ছেন। তাঁদের বক্তব্য, “তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়।”

কলকাতা হাইকোর্টের নির্দেশে কালীঘাট তৃণমূলের সভা তারামণ্ডলের সামনে করা হয়েছে। সেখানে কর্মী-সমর্থকদের ভিড়ও অনেক। গতকাল রাতে বিজেপির হামলার অভিযোগ ওঠে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে। মঞ্চে হামলা, কর্মীদের মারধর ও ফেস্টুন ছিঁড়ে ফেলার খবর পেয়ে মমতা-অভিষেক সন্ধ্যায় সেখানে পৌঁছে রাতভর মঞ্চ পাহারা দেন।

আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের তীব্র উত্তেজনা! মমতার সভামঞ্চ রাতভর পাহারা

সকালে মমতা বাড়ি গিয়ে আবার বিড়লা তারামণ্ডলের সভামঞ্চে যান। সেখানে কুণাল ঘোষ, মহুয়া মিত্রসহ নেতারা উপস্থিত ছিলেন।

তৃণমূলের এই বিভক্ত অবস্থায় আজকের শহিদ দিবসের তাৎপর্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নজর কাড়ছে দলের অনুগামীদের।

এই মুহূর্তে

আরও পড়ুন