যেকোনো মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশে অত্যন্ত শক্তিশালী গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে।
বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা কলকাতার উপর দিয়ে অগ্রসর হওয়ায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘনঘন মেঘ সৃষ্টি এবং আকস্মিক ভারী বর্ষণের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা মেট্রোর ধাঁচে চলবে না শিলিগুড়ি-দুর্গাপুর মেট্রো! সমীক্ষায় রাইটস
ভারী বর্ষণের সম্ভাবনা বেশি:
কলকাতা
হাওড়া
হুগলি
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
বাঁকুড়া
এই জেলাগুলিতে যেকোনো সময় ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎসহ দুর্যোগ, জলাবদ্ধতা এবং কিছু নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুনঃ ‘বাংলায় শিক্ষক আন্দোলনে লাঠিচার্জের সময় সহানুভূতি জাগেনি?’ মমতাকে নিশানা কাকলির
আগামী ২৪–৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে।


