কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
পশ্চিমবঙ্গ সরকার কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের জন্য ২,০০০ একর জমি চিহ্নিত করেছে। ওই জমি কল্যাণী এইমসের পাশে অবস্থিত এবং ১২ নম্বর জাতীয় সড়কের কাছাকাছি। কলকাতা বিমানবন্দর থেকে গাড়িতে এক ঘণ্টারও কম সময় লাগবে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ আটকে অনেকেই, চলছে উদ্ধারকাজ; সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃত ২০, ১১ জন উত্তরবঙ্গের
এছাড়া দুর্গাপুর-আসানসোল ও শিলিগুড়ি-জলপাইগুড়ি মেট্রো করিডর প্রকল্প নিয়ে রাজ্য সরকার তৎপর। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, এই দুটি সিটি মেট্রোর সমীক্ষা রাইটসের হাতে দেওয়া হয়েছে। সমীক্ষার ভিত্তিতে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) প্রস্তুত করা হবে।
মুখ্যসচিব বলেন, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক ও রাজ্য সরকার মিলিতভাবে প্রকল্পের খরচ ভাগাভাগি করবে, যা কলকাতার মেট্রো প্রকল্প থেকে আলাদা হবে। কলকাতা মেট্রো সরাসরি রেল মন্ত্রকের আওতাভুক্ত।
আরও পড়ুনঃ লাইভে ‘খুনি’! মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিশ অভিষেকের
কল্যাণী বিমানবন্দর নির্মাণের জন্য চিহ্নিত জমি চাকদা বিধানসভার অন্তর্গত, যেখানে মাটি পরীক্ষা ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে।
তবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁর মতে, মমতার আমলে পশ্চিমবঙ্গের সড়ক, জলপথ ও উড়ানপথের অবস্থা খারাপ হয়েছে এবং কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন শহরে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।


