NEET প্রশ্নপত্র ফাঁসের অজুহাতে দিল্লিতে উত্তেজনা, ককরোচ জনতা পার্টির দৌরাত্ম, শাবানা আজমির ভূমিকা নিয়ে বিতর্ক
NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। সোনম ওয়াংচুকের অনশন ও অভিজিৎ দিপকের উস্কানিতে আন্দোলন হিংসার রূপ নিয়েছে।
আরও পড়ুনঃ সুবিধাবাদীদের দলে ঢোকার চেষ্টা নিয়ে বিস্ফোরক পোস্ট বিজেপি নেতার
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, বাংলাদেশের জামাত এ ইসলামী এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে। এতে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এর পেছনে কি ISI-এর মত সংস্থা রয়েছে।

এবং এই আন্দোলনে বলিউড অভিনেত্রী শাবানা আজমির সক্রিয় অংশগ্রহণও বিতর্ক উস্কে দিয়েছে। শাবানা দীর্ঘদিন ধরে ব্রিটিশ খ্রিস্টান এনজিও ‘অ্যাকশনএইড’-এর চেয়্যারপার্সনের দায়িত্বে রয়েছেন, যা বছরে কোটি কোটি টাকার বিদেশি অনুদান পেয়ে থাকে।
সমালোচকেরা অভিযোগ করেছেন, ‘ডিপ স্টেট’-এর একটি অংশ ভারতে অরাজকতা সৃষ্টি করে শাসনব্যবস্থা পরিবর্তনের ষড়যন্ত্র করছে, যার সঙ্গে শাবানা ও অ্যাকশনএইড যুক্ত। এফসিআরএ আইনের নিয়ন্ত্রণে থাকা বিদেশি তহবিল নিয়ে স্বচ্ছতার অভাব ও জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখা দিয়েছে।

অ্যাকশনএইড দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও নারী অধিকার বিষয়ে কাজ করলেও, সমালোচকরা তাদের তহবিল উৎস ও ব্যবহারে আরও স্বচ্ছতা দাবি করছেন।
শাবানা আজমি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করলেও, অনেক জাতীয়তাবাদী কর্মী তাঁকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে দেখছেন।

এই প্রেক্ষাপটে দিল্লির ছাত্র আন্দোলন ও শাবানার ভূমিকা নিয়ে রাজনৈতিক ও জাতীয়তাবাদী মহলে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে, বিদেশি অর্থের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে কিনা।


