Friday, 25 September, 2026
25 September
Homeদক্ষিণবঙ্গDakshineswar: গতকাল দক্ষিণেশ্বর স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে চরম বিপত্তি; বিপাকে যাত্রীরা

Dakshineswar: গতকাল দক্ষিণেশ্বর স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে চরম বিপত্তি; বিপাকে যাত্রীরা

রাত ১০টা পেরিয়ে গেলেও ওভারহেড তার জোড়া ও লাইনের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালু থাকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গতকাল দক্ষিণেশ্বর স্টেশনের ডাউন লাইনে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার কারণে বুধবার রাত ৮:৫০ মিনিট থেকে ডানকুনি লাইনের ডাউন ডানকুনি-শিয়ালদহ ট্রেন আটকে যায়। এই ঘটনার পর আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত থাকায় যাত্রীরা প্রবল ভোগান্তিতে পড়েছিলেন।

আরও পড়ুনঃ তারকেশ্বরে শ্রাবণী মেলায় ভিআইপি লাইনের নামে টাকা আদায়ের অভিযোগ, সরব শিবভক্তরা

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, টাওয়ার ওয়াগন নিয়ে মেরামতির কাজ দ্রুত চালানো হয়েছিল। তবে এই লাইনের বন্ধ থাকায় শিয়ালদহ ও ডানকুনির মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছল, যা দৈনন্দিন অফিস যাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। বহু মানুষ এই লাইন ব্যবহার করে অফিস থেকে বাড়ি যাতায়াত করেন, ফলে তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ দারুণ খবর! সস্তা হচ্ছে স্কচ, হুইস্কি; বাড়ছে সব্জির দাম

তবে শুধু ডানকুনি লাইনে নয়, শিয়ালদহ মেন লাইন ও বনগাঁ লাইনের প্রায় সব ট্রেনও এই ঘটনার পর থেকে দেরিতে চলছিল। ট্রেনের দেরি হওয়ার কারণে অফিস ফেরত যাত্রীরা অতিরিক্ত সমস্যায় পড়েছেন।

রেল কর্তৃপক্ষের দ্রুত মেরামত ও ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রত্যাশা প্রকাশ করেছেন যাত্রীরা, যাতে ভবিষ্যতে এমন সমস্যার পুনরাবৃত্তি না ঘটে।

এই মুহূর্তে

আরও পড়ুন