Thursday, 6 August, 2026
6 August
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: এই না হলে বাংলাদেশ! নজিরবিহীন হামলার মুখে শাকিব

Bangladesh: এই না হলে বাংলাদেশ! নজিরবিহীন হামলার মুখে শাকিব

দুষ্কৃতীরা বাড়ির দিকে ইট-পাটকেল ছুঁড়ে জানলার কাচ ভেঙে দেয় এবং লোহার গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের অশান্ত বাংলাদেশ (Bangladesh)। হামলা হল শাকিব আল হাসানের (Shakib Al Hasan) বাড়িতে। আজ, বুধবার রাতে বাংলাদেশের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লিগের নেতা-সাংসদ শাকিব-আল-হাসানের বাড়িতে হামলা হয়। পেট্রোল বোমা ছোড়া হয় শাকিবের বাড়ি লক্ষ্য করে।

আরও পড়ুনঃ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাংলাদেশ নিয়ে উদ্বেগে ছেলে সজীব ওয়াজেদ

খেলা থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে পা রেখেছিলেন শাকিব আল-হাসান। ক্রিকেট টিমের অধিনায়ক থেকে সোজা আওয়ামী লিগের সাংসদ হন। তবে বাংলাদেশে পালাবদলের পর কার্যত আড়ালেই ছিলেন। আজ, ৫ অগস্ট নয়া দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন শাকিব। ভিডিয়োয় তাঁকে দেখা যায়। ঠিক তারপরই  হামলা হল শাকিবের বাংলাদেশের পৈত্রিক বাড়িতে।

জানা গিয়েছে, রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ শাকিব-আল-হাসানের মাগুরার কেশবমোড়ে বাড়িতে হামলা করে কিছু দুষ্কৃতীরা। তাঁর পৈত্রিক বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা, বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। এরপরে দুষ্কৃতীরা বাড়ির লোহার গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। হামলার ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। পুলিশ তদন্ত করছে গোটা ঘটনার।

আরও পড়ুনঃ ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মালদহের কালিয়াচক; ঝলসে গেল ৭ জন

এদিকে, আজকের ভার্চুয়াল সাংবাদিক বৈঠক থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। তবে কত তারিখে, তা জানাননি। তিনি গ্রেফতারি বা মৃত্যুর আশঙ্কাকেও পরোয়া  না করেই দেশে ফিরতে দৃঢ়প্রতীজ্ঞ।

এই মুহূর্তে

আরও পড়ুন