Saturday, 8 August, 2026
8 August
HomeদেশHooghly: পোলবার হোটেলে দেহ ব্যবসার অভিযোগে পুলিশ অভিযান, ম্যানেজারসহ আটক ৫

Hooghly: পোলবার হোটেলে দেহ ব্যবসার অভিযোগে পুলিশ অভিযান, ম্যানেজারসহ আটক ৫

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেলটি শুধু থাকার জন্য ভাড়া দেওয়া হলেও সেখানে দেহ ব্যবসা চলছিল, যার ফলে এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হুগলি:

পোলবার সুগন্ধায় দিল্লি রোডের পাশে সম্প্রতি তৈরি হওয়া একটি হোটেলে দেহ ব্যবসার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছে। অভিযোগ, ওই হোটেলে বাইরে থেকে যুবক-যুবতীরা এসে কয়েক ঘণ্টার জন্য রুম ভাড়া নিয়ে মধুচক্র চালায়।

আরও পড়ুনঃ জমিয়ে জমজমাট দীঘা; স্পা সেন্টারে গৃহবধূ-মডেলদের নিয়ে অনৈতিক ব্যবসা, পুলিশ তদন্তে

পোলবা থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় এই অভিযানে নেমে দু’জন যুবতী ও দু’জন যুবককে আটক করে। পুলিশের নেতৃত্বে ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি পারমিতা মুখোপাধ্যায় ও পোলবা থানার ওসি তন্ময় বাগ। অভিযানে মহিলা পুলিশকর্মীরাও অংশ নেন।

আরও পড়ুনঃ ‘তিরঙ্গা যাত্রা’; সোমবার কলকাতার একাধিক রাস্তা থাকবে বন্ধ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেলটি শুধু থাকার জন্য ভাড়া দেওয়া হলেও সেখানে দেহ ব্যবসা চলছিল, যার ফলে এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই চলছে।

অন্যদিকে, পোলবার আলিনগর ও রাজহাটের দুটি পানশালায় পুলিশ অভিযান চালিয়েছে, তবে সেখানে বেআইনি কার্যকলাপ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা হয়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন