Tuesday, 25 August, 2026
25 August
HomeদেশParamilitary: এবার যন্তর মন্তরে অনশনে আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা

Paramilitary: এবার যন্তর মন্তরে অনশনে আধাসেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা

সিএপিএফ-এর নিজস্ব ক্যাডার আধিকারিকদের পদোন্নতি আটকে যাচ্ছে বলে অভিযোগ জওয়ানদের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি:

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) সাবেক কর্মীদের সংগঠন ‘এক্স প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ডাকে আগামী ১২ নভেম্বর দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ‘সিএপিএফ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) আইন, ২০২৬’-এর বিরোধিতা, পুরোনো পেনশন স্কিম (OPS) চালু করা এবং পদোন্নতিতে অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ভবানীপুর ব্রাহ্মসমাজ গ্রন্থাগার; দক্ষিণ কলকাতার শতবর্ষ প্রাচীন ইতিহাসের এক নীরব সাক্ষী

আন্দোলনের প্রধান দাবি ও অভিযোগ

  • ‘সিএপিএফ আইন, ২০২৬’ বাতিল: গত ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই আইনকে ‘কালো আইন’ বলে তোপ দেগেছেন অ্যাসোসিয়েশনের প্রধান রণবীর সিং। তাঁর মতে, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া সত্ত্বেও কেন্দ্র কোনো সদর্থক সাড়া না দেওয়ায় প্রতিবাদ ছাড়া পথ ছিল না।

  • পুরোনো পেনশন ব্যবস্থা (OPS) ফেরানো: সামরিক বাহিনীর মতো সিএপিএফ-এর সমস্ত অবসরপ্রাপ্ত ও কর্মরত জওয়ানদের জন্য পুরানো পেনশন স্কিম পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

  • ক্যাডারে পদোন্নতির পথ রুদ্ধ হওয়া: নতুন আইন অনুযায়ী শীর্ষ পদগুলিতে আইপিএস আধিকারিকদের কোটা বাধ্যতামূলক করায়, সিএপিএফ-এর নিজস্ব ক্যাডার আধিকারিকদের পদোন্নতি আটকে যাচ্ছে বলে অভিযোগ জওয়ানদের।

আরও পড়ুনঃ সংবাদপত্রের আঙিনায় ৪০ বছরের “নতুন গতি”; লিটল ম্যাগাজিন ও বিকল্প সংবাদমাধ্যমের এক অনন্য ইতিহাস

নতুন আইনের বিতর্কিত দিক ও আইপিএস আধিপত্য

৯ এপ্রিল থেকে লাগু হওয়া নতুন আইনে সিআরপিএফ (CRPF) ও সিআইএসএফ (CISF)-সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদে আইপিএস আধিকারিকদের নিয়োগকে সংবিধিবদ্ধ আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে:

  • উচ্চপদে নির্দিষ্ট কোটা: নয়া আইন অনুযায়ী সিএপিএফ-এর ৫০% আইজি (IG) পদ, ৬৭% এডিজি (ADG) পদ এবং ১০০% ডিজি (DG) ও স্পেশাল ডিজি পদ শুধুমাত্র আইপিএস আধিকারিকদের জন্য সংরক্ষিত।

  • সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ: অ্যাসোসিয়েশনের দাবি, গত বছর শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল দুই বছরের মধ্যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি-তে আইজি স্তর পর্যন্ত আইপিএস ডেপুটেশন ধাপে ধাপে কমাতে হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক ক্যাডার রিভিউ করে আদালতের রায় কার্যকর করার বদলে নতুন আইন এনে আইপিএস আধিপত্য স্থায়ী করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন