Thursday, 27 August, 2026
27 August
HomeকলকাতাSuvendu Adhikari: ভাতা বেড়ে মাসে ২ হাজার টাকা, পুরোনো আবেদন বাতিল, জমা...

Suvendu Adhikari: ভাতা বেড়ে মাসে ২ হাজার টাকা, পুরোনো আবেদন বাতিল, জমা দিতে হবে নতুন ফর্ম; ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

১ আগস্ট থেকে কার্যকর হওয়া সেই বর্ধিত ভাতার এক মাসের মধ্যেই আরও ৫০০ টাকা বাড়িয়ে মাসে মোট ২,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হলো।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাৱে সক্ষম ব্যক্তিদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান, বার্ধক্য, বিধবা ও মানবিক (বিশেষভাবে সক্ষম) ভাতা বাড়িয়ে প্রতি মাসে ২,০০০ টাকা করা হচ্ছে। নির্বাচনী সংকল্পপত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি।

ধাপে ধাপে ভাতার পরিমাণ বৃদ্ধি

  • প্রথম দফার বৃদ্ধি: নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০২০ টাকা করা হয়েছিল।

  • চূড়ান্ত লক্ষ্য ২,০০০ টাকা: ১ আগস্ট থেকে কার্যকর হওয়া সেই বর্ধিত ভাতার এক মাসের মধ্যেই আরও ৫০০ টাকা বাড়িয়ে মাসে মোট ২,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হলো।

আরও পড়ুনঃ বড়দিনের অ্যালেন পার্কে ইতিহাস গড়ার তোড়জোড়; প্রথমবার হতে চলেছে দুর্গাপুজো

পুরোনো আবেদন বাতিল ও কড়া প্রশাসনিক যাচাই

ভাতা বৃদ্ধির পাশাপাশি এক বড় প্রশাসনিক পরিবর্তনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী:

  • আগের আবেদন বাতিল: বিগত সরকারের আমলে জমা পড়া বার্ধক্য ও অন্যান্য ভাতার সমস্ত আবেদনপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

  • নতুন আবেদন বাধ্যতামূলক: যোগ্য উপভোক্তাদের নতুন করে আবেদনপত্র জমা দিতে হবে।

  • কঠোর স্ক্রুটিনি: আবেদনকারীদের বয়স, আর্থিক অবস্থা এবং অন্যান্য যোগ্যতার মাপকাঠি কঠোরভাবে যাচাইয়ের পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ নেপালের বিপর্যয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী; চালু হেল্পলাইন

কবে থেকে মিলবে বর্ধিত ভাতা?

নতুন করে আবেদন গ্রহণ এবং প্রশাসনিক যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে। ফলে আগামী বছরের অর্থবর্ষের শুরু (এপ্রিল) থেকে চূড়ান্ত ২,০০০ টাকার বর্ধিত ভাতা কার্যকর হতে পারে বলে নবান্ন সূত্রের অনুমান।

 

এই মুহূর্তে

আরও পড়ুন