Thursday, 27 August, 2026
27 August
HomeকলকাতাNepal Disaster: নেপালের বিপর্যয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী; চালু হেল্পলাইন

Nepal Disaster: নেপালের বিপর্যয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী; চালু হেল্পলাইন

চরম প্রাকৃতিক দুর্যোগের মাঝে বিপদে পড়েছেন বহু তীর্থযাত্রী ও পর্যটক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আকস্মিক ও ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালের বিস্তীর্ণ এলাকা। নদীগুলির জলস্তর আচমকা বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে একাধিক জনপদ। প্রাকৃতিক এই বিপর্যয়ে এ পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি, ভেসে গিয়েছে যানবাহন, গবাদি পশু এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১২টি জলবিদ্যুৎ প্রকল্প।

নিখোঁজ ভারতীয় তীর্থযাত্রী ও উদ্বেগ

এই চরম প্রাকৃতিক দুর্যোগের মাঝে বিপদে পড়েছেন বহু তীর্থযাত্রী ও পর্যটক। কৈলাস মানসরোবর যাত্রায় গিয়ে অন্তত ১০০-রও বেশি ভারতীয় পর্যটক নিখোঁজ বলে জানা গিয়েছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গের বাসিন্দারাও রয়েছেন কি না, তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  অন্ধকারে ডুবতে বসেছে নেপাল; ভূমিকম্পের ধাক্কায় নেপালে ফাটল ‘জলবোমা’!

জরুরি হেল্পলাইন নম্বরসমূহ

আটকে পড়া ভারতীয় ও রাজ্যের বাসিন্দাদের দ্রুত সহায়তায় বেশ কয়েকটি জরুরি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে:

  • ভারতীয় দূতাবাস (নেপাল): +৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭, +৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০ (ফোন ও হোয়াটসঅ্যাপ)

  • ভবানী ভবন কন্ট্রোল রুম (কলকাতা): ০ ৩৩ ২৪৭৯ ৩৩ ১১, +৯১ ৯১৪৭৮ ৯০১৮১

  • নেপাল ট্যুরিজম বোর্ড ও পুলিশ: ১২৩৪ (টোল-ফ্রি), ১১৪৪ (হটলাইন), এবং ৯৮৫১২৮৯৪৪৫ (ট্যুরিস্ট পুলিশ)

আরও পড়ুনঃ  আসন্ন সম্ভাব্য ২০৯ আসনের কলকাতা পৌরসভা নির্বাচন; কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কী সংকেত দিচ্ছে? এক নজরে AI-এর আসনভিত্তিক সম্ভাব্য সমীক্ষা

প্রশাসনিক বার্তা ও উদ্ধার প্রস্তুতি

বিপদে পড়া পর্যটক, ব্যবসায়ী ও কর্মীদের সহায়তায় নিরলস প্রয়াস চালানো হচ্ছে বলে সমাজমাধ্যমে জানানো হয়েছে। কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস এবং নেপালের প্রশাসনিক মহলের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।

অন্য দিকে, নেপালের উদ্ভূত বন্যা পরিস্থিতির জল যাতে ভারতে বড় ধরনের বিপর্যয় না আনে, সে জন্য ভারত-নেপাল সীমান্তে সশস্ত্র সীমা বল (SSB)-কে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। দ্রুত সাড়াদানকারী ১১টি দলকে প্রস্তুত রাখার পাশাপাশি অতিরিক্ত ৭টি দলকে ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন