Saturday, 29 August, 2026
29 August
HomeদেশSugar Crisis: চিনির দামে আগুন, কালোবাজারি রুখতে সুইগি, ব্লিনকিট ও জেপ্টোতে বসল কেনাকাটায়...

Sugar Crisis: চিনির দামে আগুন, কালোবাজারি রুখতে সুইগি, ব্লিনকিট ও জেপ্টোতে বসল কেনাকাটায় রাশ

গ্রাহকরা যাতে প্রয়োজনের অতিরিক্ত চিনি কিনে বাড়িতে মজুত করতে না পারেন, তার জন্য অ্যাপগুলির বেঁধে দেওয়া নতুন নিয়মাবলি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

খুচরো বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় চিনির দাম। মাত্র ২০ দিনের ব্যবধানে কেজি প্রতি প্রায় ২০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগেও যে চিনি ৪৫ টাকা কেজি দরে মিলত, তা বর্তমানে খোলা বাজারে বিকোচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭৫ টাকায়।

মূল্যবৃদ্ধির এই আঁচ সামাল দিতে এবং কৃত্রিম সংকট ও মজুতদারি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে জ়েপ্টো (Zepto), ব্লিনকিট (Blinkit), সুইগি ইন্সটামার্ট (Swiggy Instamart) এবং বিগ বাস্কেটের (BigBasket) মতো জনপ্রিয় কুইক-কমার্স অনলাইন অ্যাপগুলি। সরকারের নির্দেশ মেনে গ্রাহক পিছু চিনি কেনার নির্দিষ্ট সীমা বা ক্যাপিং নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মাঝরাতে দুঃসাহসিক তাণ্ডব জামালপুরে; ঘুমন্ত বৃদ্ধার কান ছিঁড়ে অলঙ্কার লুট, ৩ মন্দিরে চুরি ঘিরে তীব্র উত্তেজনা

কোন প্ল্যাটফর্মে কত চিনি কেনা যাবে?

গ্রাহকরা যাতে প্রয়োজনের অতিরিক্ত চিনি কিনে বাড়িতে মজুত করতে না পারেন, তার জন্য অ্যাপগুলির বেঁধে দেওয়া নতুন নিয়মাবলি:

  • সুইগি ইন্সটামার্ট (Swiggy Instamart): একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ২ কেজি বা ২ প্যাকেট চিনি অর্ডার করতে পারবেন।

  • ব্লিনকিট (Blinkit): নির্দিষ্ট কিছু ব্র্যান্ড ও প্যাকেটের ক্ষেত্রে সর্বোচ্চ ২ কেজির সীমা রাখা হয়েছে। স্থানভেদে (Location) গ্রাহকরা ৩ কেজির একটিমাত্র প্যাকেট কেনার সুযোগ পাবেন।

  • জ়েপ্টো (Zepto): নির্দিষ্ট ব্র্যান্ডের ক্ষেত্রে গ্রাহক প্রতি মাত্র ১টি (২ কেজির) প্যাকেট কেনার অনুমতি দেওয়া হচ্ছে।

  • বিগ বাস্কেট (BigBasket): এলাকা বা স্থানভেদে গ্রাহক পিছু সর্বাধিক ৬ প্যাকেট পর্যন্ত চিনি কেনা যাচ্ছে।

আরও পড়ুনঃ ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা; এখনই ভোট হলে ফের মোদী সরকার, তবে ক্ষয় হচ্ছে আসন, বড় চ্যালেঞ্জ জেন-জি

মজুতদারি রুখতে কড়া নজরদারি

হঠাৎ করে বাজার গরম হওয়া এবং বড় চেইন বা খুচরো ব্যবসায়ীরা যাতে চিনি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তার জন্য প্রশাসনিক স্তরেও নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি নির্দেশের পরই অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মগুলি কেনাকাটায় এই সীমা নির্ধারণের পদক্ষেপ গ্রহণ করল।

এই মুহূর্তে

আরও পড়ুন