আবহাওয়া ডেক্স:
উপকূলীয় নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার জেরে টানা কয়েক দিনের ঝোড়ো বৃষ্টিপাতের পর অবশেষে স্বস্তির মুখ দেখতে চলেছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মেঘ কেটে রবিবারের শুরুতেই দেখা মিলছে রোদঝলমলে পরিষ্কার আকাশের। সপ্তাহের শুরুতেই গোটা দক্ষিণবঙ্গজুড়ে শুষ্ক ও মনোরম আবহাওয়া বিরাজ করবে।
আরও পড়ুনঃ মহাকাশে মার্কিন গুপ্তচর উপগ্রহ ‘ফারাহ ৩’ ধ্বংস; ভবিষ্যৎ মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগ
বৃষ্টিপাত ও তাপমাত্রা সংক্রান্ত মূল তথ্য
-
রবিবারের আবহাওয়া: আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। তবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট নিম্নচাপের টানে বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায়, দুপুরের পর স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে দু-একটি জেলায় হালকা ও স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে।
-
সপ্তাহের শুরু (সোমবার ও মঙ্গলবার): আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানেই বৃষ্টিপাতের সম্ভাবনা নামমাত্র। প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
-
তাপমাত্রার তারতম্য: দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে গরম ও অস্বস্তি কিছুটা বাড়বে। তবে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা কমায় রাতের আবহাওয়া আরামদায়ক থাকবে।
আরও পড়ুনঃ পর পর মিলল পায়ের ছাপ! ৬.৬৫ কোটি বছর পর আবিষ্কার হল ক্রিটেশাস যুগের সেই হিংস্র ডাইনোসরদের চলাচলের পথ
বর্ষা বিদায়ের সংকেত?
দীর্ঘদিন পর আবহাওয়া মডেলে এই শুষ্কতার পরিবর্তনকে আবহাওয়াবিদেরা বর্ষা বিদায়ের প্রাথমিক ইঙ্গিত হিসেবে মনে করছেন। তবে বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে আরও একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় এখনই আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গ থেকে মৌসুমি বায়ুর বিদায় ঘোষণা করছে না আবহাওয়া দপ্তর।


