Thursday, 8 October, 2026
8 October
HomeদেশRahul Gandhi: ‘পুলিশের কাজে বাধা ও আক্রমণের অভিযোগ!’ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর...

Rahul Gandhi: ‘পুলিশের কাজে বাধা ও আক্রমণের অভিযোগ!’ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দিল্লি পুলিশের

সরকারি আদেশ অমান্য করা (১৬৩ ধারা লঙ্ঘন) এবং পুলিশের সাথে ধস্তাধস্তির সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ জাতীয় প্রতিনিধি:

মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে দিল্লি পুলিশের রক্তচক্ষু ও আইনি কোপ আরও তীব্র হলো বিরোধী জোট ‘ইন্ডি’ (INDIA)-র শীর্ষ নেতৃত্বের ওপর। পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা প্রদান এবং বেআইনি জমায়েতের অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা-সহ বেশ কয়েকজন বিরোধী সংসদ ও নেতা-কর্মীর বিরুদ্ধে নতুন করে আরও একটি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ।

বুধবারের বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধী সাংসদ ও কর্মী মিলিয়ে মোট ৯১ জনকে আটক করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

আরও পড়ুনঃ  পাইলটদের নজরে ভারতও! দিল্লিকে সতর্ক করল ইজরায়েল, দমদমসহ দেশের বিমানবন্দরে নজিরবিহীন রেড অ্যালার্ট

পর পর দুই দিনে জোড়া এফআইআর: রণক্ষেত্র রাজপথ

মঙ্গলবারের পর বুধবারেও রাজপথে চরম নাটকীয় পরিস্থিতির সাক্ষী থেকেছে রাজধানী দিল্লি।

  • প্রথম এফআইআর (মঙ্গলবার রাত): আগাম অনুমতি না নিয়ে আকস্মিকভাবে দিল্লি আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়া এবং পুলিশের বারবার আর্জি সত্ত্বেও সরে না যাওয়ার অভিযোগে বুধবার প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল। ওই রাতে তাঁদের নিউ পুলিশ লাইনসে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।

  • দ্বিতীয় এফআইআর (বুধবার রাত): বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে বাসে চেপে যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় পুলিশ পথ আটকালে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বাস থেকে নেমে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানানো, বাসের ছাদে উঠে স্লোগান দেওয়া এবং পুলিশের ওপর চড়াও হয়ে কাজে বাধা দেওয়ার অভিযোগে এই দ্বিতীয় এফআইআর করা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় নজিরবিহীন সন্ত্রাস! বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলা

টেনে-হিঁচড়ে আটক ৯১ জন, আইনি কড়াকড়ির হুঁশিয়ারি

দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবারের অভিযানে রাজপথ থেকে ৯১ জনকে প্রিজন ভ্যানে তোলা হয়। তাঁদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করা (১৬৩ ধারা লঙ্ঘন) এবং পুলিশের সাথে ধস্তাধস্তির সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনা ও দিন পুলিশের দাবি ও অভিযোগ বিরোধীদের অবস্থান ও মন্তব্য

মঙ্গলবারের ঘটনা


(আকাশবাণী ভবন)

বিনা অনুমতিতে সরকারি চত্বরে প্রবেশ ও অবস্থান। পুলিশি হস্তক্ষেপে বিশৃঙ্খলা এড়ানো গেছে। ইসি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান। এফআইআর তাঁদের কাছে ‘সম্মানের পদক’।

বুধবারের ঘটনা


(যন্তর মন্তর অভিমুখে)

সংবেদনশীল এলাকায় সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা প্রদান। পুলিশ চরম নির্যাতন চালিয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে এফআইআরে নাম থাকা রাহুল, প্রিয়াঙ্কা ও অন্যান্য বিরোধী সাংসদদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। তবে পর পর জোড়া এফআইআর সত্ত্বেও পিছু না হটে আজ বৃহস্পতিবার আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী শিবির।

এই মুহূর্তে

আরও পড়ুন