Tuesday, 20 October, 2026
20 October
HomeদেশDelhi Court: ‘আইন ভাঙাটাই অভ্যাস, সম্মান করে না’, আশুতোষ-সৌরভের বিরুদ্ধে বিস্ফোরক দিল্লির...

Delhi Court: ‘আইন ভাঙাটাই অভ্যাস, সম্মান করে না’, আশুতোষ-সৌরভের বিরুদ্ধে বিস্ফোরক দিল্লির আদালত

স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট সোমবার জানিয়েছে, দুই ককরোচ নেতাকে আরও দুই দিন জেল হেফাজতে থাকতে হবে। কারণ আইনের প্রতি শ্রদ্ধা নেই তাঁদের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদদাতা, দিল্লি:

ককরোচ জনতা পার্টির (CJP) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের জেল হেফাজতের মেয়াদ আবারও বাড়িয়ে দিল স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আদালতের এই পদক্ষেপকে চরম পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তিনি তোপ দাগেন, যেখানে গুরুতর অপরাধ বা খুনের মামলায় অভিযুক্তরা ছাড় পেয়ে যাচ্ছে, সেখানে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁদের দলের নেতাদের জামিন আটকে রাখা হচ্ছে। অন্যদিকে, জামিন খারিজ করে সিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আদালতের নির্দেশে উঠে এসেছে একগুচ্ছ গুরুতর ও বিস্ফোরক পর্যবেক্ষণ।

আরও পড়ুনঃ  ‘অশুভ শক্তিরা দেশে সরকার ফেলতে চাইছে,’ মন্তব্য মোহন ভাগবতের

আইনের প্রতি শ্রদ্ধা নেই, সিজেপি নেতাদের নিয়ে কড়া বার্তা আদালতের

সোমবার শুনানির পর স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুই সিজেপি নেতাকে আরও দু’দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের দেওয়া নির্দেশপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, আশুতোষ ও সৌরভের আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা বা সম্মান নেই।

আদালতের দেওয়া পর্যবেক্ষণে বলা হয়েছে:
* নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও যন্তর মন্তরের মতো স্পর্শকাতর এলাকায় আমজনতাকে জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টি ও উসকানি দিয়েছেন দুই নেতা।
* গত ১১ অক্টোবর শান্তিভঙ্গ না করার লিখিত শর্তে ছেড়ে দেওয়া হলেও, তা অমান্য করে পুনারায় যন্তর মন্তর ও কনট প্লেসের মতো ব্যস্ত জনবহুল এলাকায় আন্দোলনের ডাক দেন তাঁরা।
* আইনের বিধান ভেঙে জনশান্তি ও স্বাভাবিক শৃঙ্খলা বিঘ্নিত করার একটি অভ্যাস তৈরি হয়েছে বলে মনে করছে আদালত। ফলে জামিন পেলে তাঁরা ফের আইন ভঙ্গ করবেন না—এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ  নজিরবিহীন সঙ্কট বাংলায়; রাজ্যে ‘আকাল’ ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপারের

রাজনৈতিক চক্রান্তের অভিযোগ সিজেপির

অন্য দিকে, সিজেপি নেতা অভিজিৎ দীপকের অভিযোগ, দুই তরুণ নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘদিন বন্দি রেখে আন্দোলনকে দমন করতে আইনি প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার যন্তর মন্তরকে ধরণাস্থল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তালাবন্ধ গেট ও ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেন আশুতোষ ও সৌরভ। এরপরই তাঁদের গ্রেফতার করে লালবাজার ও দিল্লি পুলিশের ধাঁচে স্পেশাল সেলের বিশেষ টিম। আদালতের নির্দেশে আগামী বুধবার আবারও দুই সিজেপি নেতাকে বিচারকের সামনে পেশ করা হবে। সিজেপি নেতাদের বিচারবিভাগীয় হেফাজত এবং একে কেন্দ্র করে শাসক-বিরোধী রাজনৈতিক তড়জায় উত্তাল রাজধানী দিল্লি।

এই মুহূর্তে

আরও পড়ুন