Thursday, 5 November, 2026
5 November
Homeআন্তর্জাতিক নিউজPori Moni: ‘গায়ে হাত দিছোস কেন? শুয়োরের বাচ্চা’ সাংবাদিককে অশ্রাব্য় গালিগালাজ, মেরে...

Pori Moni: ‘গায়ে হাত দিছোস কেন? শুয়োরের বাচ্চা’ সাংবাদিককে অশ্রাব্য় গালিগালাজ, মেরে ফেলার হুমকি পরিমণির! খিমচেও দিলেন

বৃহস্পতিবার সকালে পরীমণি নিজে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শাহারিয়া হৃদয়, ঢাকা, বাংলাদেশঃ

বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় জামিন নিতে গিয়ে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হলেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। জামিন মঞ্জুরের পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে চরম বচসায় জড়ান নায়িকা। ব্যাড টাচ বা শারীরিক হেনস্থার অভিযোগ এনে এক সাংবাদিকের ওপর ক্ষোভে ফেটে পড়েন তিনি।

আরও পড়ুনঃ  দীপাবলির আগেই আতশবাজির রোশনাই; ট্রাম্প হারতেই খেপা ষাঁড়ের মতো ছুটল সেনসেক্স

‘তুই আমার গায়ে হাত দিছোস কেন!’ — আদালত চত্বরে তীব্র বাগ্‌বিতণ্ডা:

আদালত থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিক ও উৎসুক জনতার উপচে পড়া ভিড় তৈরি হয়। সেই ভিড়ের মধ্যে তাঁকে আপত্তিকর স্পর্শ করেছেন এক পুরুষ সাংবাদিক এমন অভিযোগ নায়িকার। যদিও সেই সাংবাদিক বারংবার বলতে থাকেন তিনি পরীমনির গায়ে হাত দেননি। পরবর্তীতে ভিডিয়োতেও এমন কিছু ধরা পড়েনি। ওই সাংবাদিককে এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন নায়িকা। উত্তেজিত হয়ে পরিমনি বলে ওঠেন ‘আমার গায়ে হাত দিয়েছিস কেন, শুয়োরের বাচ্চা..মেরে ফেলব?’ শুয়োরের বাচ্চা থেকে শুরু মা তুলে গালাগালি দিতে ছাড়েননি অভিনেত্রী। পরবর্তীতে পরীমণির সাথে থাকা ১০ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পরিস্থিতি সামাল দিতে এবং ভিড় সরাতে তৎপর হয়ে ওঠেন।

৫০০ টাকার মুচলেকায় মিলল জামিন:

এর আগে বুধবার শারীরিক অসুস্থতার (অ্যালার্জিজনিত সমস্যা) কারণে পরীমণি আদালতে উপস্থিত হতে না পারায় তাঁর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

বৃহস্পতিবার (৫ই নভেম্বর) সকালে তিনি নিজে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান ৫০০ টাকার মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  −১৯৬°C তাপমাত্রায় সংরক্ষণ করা মানুষকে কি ভবিষ্যতে আবার জীবিত করা সম্ভব? আমেরিকায় চলছে গবেশনা

মামলার পেছনের প্রেক্ষাপট:

২০২১ সালের ৬ই জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে পিবিআই (PBI) তদন্ত প্রতিবেদনে মারধর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বর্তমানে মামলাটি বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন