মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রতিশোধ নিতেই চন্দ্রনাথকে খুন,এমনই দাবি করলেন চন্দ্রনাথের মা। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুনের ঘটনার ১০ ঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত মূল দোষী অধরা। সকাল থেকেই বারবার ঘটনাস্থল পরিদর্শন করছেন তদন্তকারীরা। সিআইডি টিমও ঘটনাস্থলে এসে পরীক্ষা-নীরিক্ষা করে। জানা গিয়েছে, তদন্তকারীদের নজরে রয়েছে সিসিটিভি ফুটেজ, সেটা খতিয়ে দেখেই দোষীদের কাছে পৌঁছতে চাইছেন বলে সূত্রের খবর। এদিকে, চন্দ্রনাথের পূর্ব মেদিনীপুরের বাড়িতে শোকের ছায়া। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন চন্দ্রনাথের মা। ছেলের মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি। একইসঙ্গে ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন।
আরও পড়ুনঃ ‘সব ফাইল খোলাব’, হুঁশিয়ারি শুভেন্দুর
চন্দ্রনাথের মা হাসি রানী রথের অভিযোগ, সবটাই তৃণমূলের সাজানো গল্প। তিনি বলেন, “আজ আমরা ক্ষমতায় আসার পর, যখন আমাদের নেতা বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসকদের যাঁরা গরম গরম বক্তৃতা দিয়েছিল যে চার তারিখের পর কোনও বাপ রক্ষা করতে পারবে না, সেটাই করে দেখাল। আমি নতুন সরকারের কাছে আবেদন করব আমার ছেলের মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের যেন শাস্তিটুকু হয়।”
আরও পড়ুনঃ “এটা কি শুধু খুন?” সাংগঠনিক মস্তিষ্কের মৃত্যু
মমতাকে হারানোর প্রতিশোধ নিতে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এমনই দাবি করেছেন হাসি রানীদেবী। বলেন,”আমার মনে হয় এই ভোটের লড়াইয়ে ভবানীপুর, নন্দীগ্রাম, চন্ডীপুর বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিল চন্দ্রনাথ, যার জন্য ও টার্গেট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে শুভেন্দুবাবু হারাতেই প্রতিশোধ নেওয়া হল বলে আমার মনে হয়।”


