Thursday, 7 May, 2026
7 May
HomeকলকাতাSuvendu Adhikari: ‘সব ফাইল খোলাব', হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: ‘সব ফাইল খোলাব’, হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের জয়ের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে জানান, তিনি ১৫ হাজার ১০৫ ভোটে জয়ী হয়েছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নন্দীগ্রামের পর এবার ভবানীপুরেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে হ্যাটট্রিক জয় ছিনিয়ে নিলেন শুভেন্দু অধিকারী। সোমবার নির্বাচনী ফলাফল ঘোষণার পর আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের (সিইও) দফতরে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেখানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ গতকাল রাত ১১টার পরেই পানিহাটির দু’নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পরপর বোমাবাজি

এদিন শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের জয়ের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে জানান, তিনি ১৫ হাজার ১০৫ ভোটে জয়ী হয়েছেন। তাঁর দাবি, এবার ভবানীপুরের বহু মানুষ ১০-১৫ বছর পর নিজেদের ভোট নিজে দিতে পেরেছেন, যাঁদের আগে ভোটদানে বাধা দেওয়া হত। তিনি বলেন, “বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের এই মহোৎসবে হাউসিংয়ের অনেক ভোটার আমাকে জানিয়েছেন যে, তাঁরা দীর্ঘ সময় পর এবার ভোট দিতে পেরেছেন”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করা সংক্রান্ত প্রশ্নে শুভেন্দু সাফ জানান যে, এ বিষয়ে লোকভবন ও রাজ্যপাল পদক্ষেপ করবেন এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর প্রাসঙ্গিক নন।

আরও পড়ুনঃ ক্ষমতা গেল, তবু দম্ভ গেল না! অভিষেক অনেক লড়াই করেছে, উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানান! নির্দেশ নেত্রী মমতার, দাঁড়ালেনও প্রবীণেরা

ভোট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে শুভেন্দু বলেন যে, ২০২১ বা ২০২৩ সালের তুলনায় এবার বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২০২১ সালে ১২ হাজার এফআইআর এবং ৫৭ জনের মৃত্যুর পরিসংখ্যান টেনে তিনি জানান যে, এবার এখনও পর্যন্ত মাত্র ৫০টির মতো এফআইআর হয়েছে। তিনি কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, আইন হাতে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অপরাধীদের ‘পাপী’ বলে সম্বোধন করে তিনি জানান যে, আগামীতে সরকার গঠন হলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ‘মহাজঙ্গলরাজ’ শেষ করে গুন্ডা দমন করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন