Thursday, 7 May, 2026
7 May
Homeদক্ষিণবঙ্গPanihati: গতকাল রাত ১১টার পরেই পানিহাটির দু’নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের লক্ষ্য করে...

Panihati: গতকাল রাত ১১টার পরেই পানিহাটির দু’নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পরপর বোমাবাজি

ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বুধবার রাজ্যজুড়ে দফায় দফায় উত্তেজনা। কোথাও চলল গুলি, কোথাও বোমাবাজি। একদিকে, মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। অন্যদিকে, বসিরহাটে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এবার পানিহাটিতেও আক্রান্ত বিজেপি কর্মীরা। তাঁদের লক্ষ্য করে বোমাবাজির  অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী।

আরও পড়ুনঃ ক্ষমতা গেল, তবু দম্ভ গেল না! অভিষেক অনেক লড়াই করেছে, উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানান! নির্দেশ নেত্রী মমতার, দাঁড়ালেনও প্রবীণেরা

পানিহাটির দু’নম্বর ওয়ার্ডের দত্ত রোডের ঘটনা। গতকাল রাতে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, বিজেপি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে ঘটনাস্থলে আসেন। বাইকে চারজন ছিলেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। সেখানে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। পরপর তিনটি বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে, বোমাবাজিতে প্রায় পাঁচ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে খবর।

আরও পড়ুনঃ অবাক পুলিশ! শিলিগুড়ি যোগ! চন্দ্রনাথ-খুনে গাড়ি রহস্য

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। সঙ্গে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেখানে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মধ্যগ্রামের ঘটনার প্রতিক্রিয়া দেওয়ার সময় খড়দহে বোমাবাজি নিয়েও কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলেছে। ১৫ বছরের মহা জঙ্গলরাজের ফল এটা। বুধবারই খড়দহে বোমা,বসিরহাটের গুলিতে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা।”

পানিহাটিতে বোমাবাজির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এই মুহূর্তে

আরও পড়ুন