spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাHoroscope Today: কার্তিক কৃষ্ণা অষ্টমীতে জাদু করবে ব্রহ্মা যোগ, ব্যবসায় বাজিমাত করবে...

Horoscope Today: কার্তিক কৃষ্ণা অষ্টমীতে জাদু করবে ব্রহ্মা যোগ, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজকের রাশিফল বুধবার ১২ নভেম্বর ২০২৫। চাঁদ আজ কর্কট ছেড়ে সিংহ রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে তুলা রাশিতে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ রাত ১০টা ৫৮ মিনিট পর্যন্ত কার্তিক কৃষ্ণা অষ্টমী তিথি থাকবে। তারপর শুরু হবে কৃষ্ণা অষ্টমী তিথি। আজ শুক্লা যোগ ও ব্রহ্মা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে অশ্লেষা নক্ষত্র ও মঘা নক্ষত্র। আজ বজরংবলীর দিন। আজ সকাল ৫টা ৪৭ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫৪ মিনিটে সূর্যাস্ত হবে। গণপতির কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।

দেখে নিন আজকের রাশিফল

মেষ রাশি: মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আপনার অনিয়ন্ত্রিত জীবন-যাপন এবং অত্যধিক ব্যয়ের কারণে আজ বাবা-মা চিন্তিত হয়ে পড়তে পারেন। তাই, নিজেকে সংযত করার চেষ্টা করুন। আত্মীয় এবং বন্ধুদেরকে আজ আপনার আর্থিক দিকটি সামলাতে দেবেন না। নাহলে বিপুল অর্থব্যয় ঘটতে পারে। আপনি আজ অবসর সময়ে বই পড়তে পারেন। যার মাধ্যমে একাধিক সমস্যার সমাধান হতে পারে। বিবাহিত জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিদিন সকালে এবং বিকেলে ১১ বার “ওম গম গণপত্তায় নমঃ”-এই মন্ত্রটি পাঠ করুন।

বৃষ রাশি: অযথা তর্ক করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও গুরুত্বপূর্ণ কাগজের সই করার আগে অবশ্যই সচেতন হন। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন তুলসী পাতা খান।

আরও পড়ুনঃ সিঙ্গল ডিজিটে নেমে এল দার্জিলিংয়ের তাপমাত্রা, পারদ-পতন তিলত্তমা সিটি অফ জয়-তেও

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ ধারণা পাবেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর স্নানের জলে মিশিয়ে সূর্য স্নান করুন।

কর্কট রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। প্রেমের জীবনে আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি গোশালায় আপনার নিজের সমান ওজনের বার্লি অর্পণ করুন।

সিংহ রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সুসংবাদ পেতে পারেন। আপনার মূল্যবান জিনিসপত্রগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে রুপোর চুড়ি পরুন।

কন্যা রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ আপনি একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। কাউকে অর্থ ধার দেওয়া থেকে আজ অবশ্যই বিরত থাকুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার বাড়িতে আজ হঠাৎ করেই আত্মীয়ের আগমন ঘটতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

আরও পড়ুনঃ তদন্তকারীদের র‌্যাডারে আল ফালাহ ইউনিভার্সিটি; ভোর রাতে হ্যাক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি স্মরণীয় ফোন কল পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন খাবারে অবশ্যই কালো মরিচ যুক্ত করুন।

বৃশ্চিক রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আপনি আজ উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনার মন সারাদিন ধরে ভালো থাকবে। বিবাহিত জীবনে আজ কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে মঙ্গলবার কলাগাছের সামনে প্রদীপ জ্বালিয়ে আরাধনা করুন।

ধনু রাশি: কোথাও দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে আপনি আজ ক্লান্ত হয়ে পড়তে পারেন। তাই, এহেন পরিকল্পনা অবশ্যই এড়িয়ে চলুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমানকে গুড় এবং ছোলা খেতে দিন।

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। রক্তচাপে রোগীরা রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। সন্তানদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। আপনার আজ কোথাও শিক্ষামূলক সফরের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দুধ, মিছরি এবং সাদা গোলাপ একটি পবিত্র স্থানে অর্পণ করুন।

কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আপনি আজ যথাযথভাবে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আজকের এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। এই রাশির ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারেন। আপনি আজ অবসর সময়টি একাকী অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষটিকে লোহা অথবা স্টিল দিয়ে তৈরি কোনও জিনিস উপহার দিন।

মীন রাশি: অত্যাধিক ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। বন্ধুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। ব্যবসায়িক পদক্ষেপ আজ অত্যন্ত সচেতনভাবে গ্রহণ করুন। ভালোবাসার মানুষটির সঙ্গে আজকের এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন এবং হলুদ শস্য এগুলি বেশি করে ব্যবহার করুন।

এই মুহূর্তে

আরও পড়ুন