জনপ্রিয় অসমিয়া গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ সিঙ্গাপুরে একটি মর্মান্তিক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে এসেছিলেন, যেখানে আজই তার পারফর্ম করার কথা ছিল। বয়স হয়েছিল ৫২। শুধু অসমে নয়, বাংলা এবং বলিউডের সঙ্গীত জগতেও তিনি নিজের বিশেষ ছাপ রেখেছেন। ‘গ্যাংস্টার’ ছবির “ইয়া আলি” গানটি গেয়ে দেশের সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ চমকে দিল স্বপ্নদ্বীপ ও শৌর্য্যদ্বীপ! কেন জানেন?
সূত্রের খবর অনুযায়ী, স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুনঃ এবার পুজোতে টাকার বিনিময়ে ‘স্ত্রী’ ভাড়া নেবেন? চলে যান এই জায়গায়
এই আকস্মিক দুর্ঘটনার খবরে তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।



